ফ্যাসিবাদ পরাজিত হয়েছে বলে ষড়যন্ত্র থেমে নেই- উপদেষ্টা আদিলুর - সমকন্ঠ
শুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৬ সেপ্টেম্বর ২০২৫, ৪:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফ্যাসিবাদ পরাজিত হয়েছে বলে ষড়যন্ত্র থেমে নেই- উপদেষ্টা আদিলুর

গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, জুলাই যোদ্ধারা দেশের সূর্যসন্তান। জাতি তাদের সারাজীবন মনে রাখবে। ফ্যাসিবাদ পরাজিত হয়েছে বলে ষড়যন্ত্র থেমে থাকবে না। ষড়যন্ত্র চলমান। দেশের যুব সমাজ এবং দেশের জনগণ সেই ফ্যাসিবাদকে দমন করবে, প্রতিহত করবে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। তবে এখনও সব আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি। বিচার ও সংস্কারের কাজ এখনো বাকি আছে। বিচারকে দৃশ্যমান করার চেষ্টা চলছে এবং বিচার কার্যক্রম দৃশ্যমান হয়েও উঠছে।

উপদেষ্টা আদিলুর রহমান খান শুক্রবার (৬ সেপ্টেম্বর) নাটোরে ছাত্র-জনতার গণ-অভ্যুথানে শহিদ পরিবারের সদস্যবৃন্দ ও আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে নিয়ে ‌জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন। এ সময় মঞ্চে উপবিষ্ট ছিলেন নাটোরের জুলাই শহিদ পরিবারের সদস্যরা।

উপদেষ্টা আরও বলেন, সংস্কারের কাজও চলছে। সঙ্গে জাতীয় নির্বাচনেরও সব প্রস্তুতি চলছে। আশা করছি গণঅভ্যুত্থানের এই সরকার বিচার ও সংস্কার এই দুটি এগিয়ে নিয়ে নির্দিষ্ট সময়েই জাতীয় নির্বাচন করবে। নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দেবে।

জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে শহিদ পরিবারের সদস্যবৃন্দ সংস্কার কার্যক্রম বাস্তবায়ন, জুলাই সনদ, জুলাই হত্যাকান্ডের দ্রুত বিচার এবং জুলাই হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবি জানান।

নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপূর্ত সচিব মো: নজরুল ইসলাম, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শামিম আক্তার, জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ও জুলাই শহিদ পরিবারের সদস্যরা।

আজ সকালে উপদেষ্টা আদিলুর রহমান খান, সচিব মো: নজরুল ইসলামস, জেলা প্রশাসক আসমা শাহীন ও পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা সকালে পাঁচ শহিদের কবর জিয়ারত করেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

ইরান-মার্কিন আলোচনা পুনরায় শুরু করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান

কুমারখালীতে সারের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও!

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

১০

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

১১

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

১২

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

১৩

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

১৪

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১৫

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১৬

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৮

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৯

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

২০