সংসদে ১৫০টি সংরক্ষিত নারী আসন করার দাবি নারী নেত্রীদের - সমকন্ঠ
শুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সংসদে ১৫০টি সংরক্ষিত নারী আসন করার দাবি নারী নেত্রীদের

বুধবার রাজধানীতে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে নারী নেত্রীরা জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন বাড়িয়ে ১৫০ করার দাবি তুলেছেন। একইসঙ্গে এসব আসনে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন চালুরও আহ্বান জানিয়েছেন তারা।

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম বলেন, ‘সংসদে নারীর কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হলে সংরক্ষিত আসনের সংখ্যা বাড়াতে হবে।’ তিনি জানান, বর্তমানে রাজনৈতিক দলগুলোই ৫০টি সংরক্ষিত আসনে প্রার্থী মনোনয়ন দেয়। এতে নারীরা কেবল দলীয় প্রার্থী হিসেবে সীমাবদ্ধ হয়ে পড়েন এবং তাদের কার্যকর ভূমিকা রাখার সুযোগ কমে যায়।

ফওজিয়া মোসলেম আরও বলেন, সাধারণ আসনের পাশাপাশি সংরক্ষিত আসনের কমপক্ষে এক-তৃতীয়াংশ সরাসরি ভোটে নির্বাচিত হওয়া উচিত।

গোলটেবিলে অংশ নিয়ে নিজেরা করি সমন্বয়ক খুশি কবির বলেন, নারীদের জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডে যুক্ত করতে হলে সংসদে তাদের অবস্থান আরও শক্তিশালী করতে হবে। তিনি বলেন, ‘কমপক্ষে এক-তৃতীয়াংশ নারী সদস্য সরাসরি নির্বাচিত হলে নারীর অধিকার ও মানবাধিকার রক্ষা অনেক বেশি শক্তিশালী হবে।

আলোচনায় বেশ কয়েকটি প্রস্তাব উঠে আসে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সংসদে আসনের সংখ্যা বাড়িয়ে ৪৫০ করা, যেখানে সাধারণ আসন থাকবে ৩০০টি এবং সংরক্ষিত নারী আসন হবে ১৫০টি। আরও প্রস্তাব করা হয়, দুটি সাধারণ আসন মিলিয়ে একটি সংরক্ষিত নারী আসন নির্ধারণ করা এবং নারীদের সরাসরি জনভোটে নির্বাচিত করা। এতে গণতান্ত্রিক অংশগ্রহণ বাড়বে বলে মত দেন বক্তারা।

এছাড়া প্রস্তাব দেওয়া হয়, সর্বোচ্চ দুই বা তিন মেয়াদ পর্যন্ত এ ব্যবস্থা চালু রাখা যেতে পারে। এতে নারীরা নিজেদের নির্বাচনী এলাকা তৈরি করার সুযোগ পাবেন।

অনুষ্ঠানে সাবেক বিএনপি সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শামীম হায়দার পাটোয়ারী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

ইরান-মার্কিন আলোচনা পুনরায় শুরু করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান

কুমারখালীতে সারের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও!

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

১০

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

১১

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

১২

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

১৩

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

১৪

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১৫

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১৬

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৮

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৯

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

২০