কবজি কাটা’ গ্রুপের হোতারা এখনো অধরা, আতঙ্কে মোহাম্মদপুরবাসী - সমকন্ঠ
বৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
সমকন্ঠ
৩ সেপ্টেম্বর ২০২৫, ৭:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কবজি কাটা’ গ্রুপের হোতারা এখনো অধরা, আতঙ্কে মোহাম্মদপুরবাসী

রাজধানীর আদাবর এলাকায় ছেলেমেয়েকে আটকে মুক্তিপণ দাবি করা হচ্ছে, এমন খবরে সেখানে যায় আদাবর থানা পুলিশের একটি টিম। পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে ঘটনাটি বোঝার চেষ্টা করছিলেন। আর পুলিশের পিকআপ চালক কনস্টেবল আল আমিন গাড়ির কাছেই অবস্থান করছিলেন। এ সময় কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তার এক হাতের কব্জি ব্যাপকভাবে আঘাতপ্রাপ্ত হয়।

এ সময় ভাঙচুর করা হয় পুলিশের গাড়িও। ঘটনার পরপরই যৌথ অভিযান চালিয়ে ঐ এলাকা থেকে ১০২ জনকে আটক করে। এদের মধ্যে পাঁচ জন পুলিশকে কোপানোর সঙ্গে জড়িত বলে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা ও পুলিশ হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে। বাকি ৯৭ জনকে মোবাইল কোর্ট বসিয়ে ডিএমপির আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়ার কথা জানিয়েছে পুলিশ।

গত সোমবার রাতের এ ঘটনার পর থেকে আদাবর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সন্ত্রাসী গ্রুপের ভয়ে ও পুলিশি গ্রেফতার আতঙ্কে আছেন তারা।

পুলিশ বলছে, পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করার সঙ্গে জড়িত কবজি কাটা গ্রুপের সদস্যরা। অনেককে আটক করতে পারলেও এই গ্রুপের দলনেতা জনি ও রনিকে আটক করতে পারেনি পুলিশ। ফলে আতঙ্ক কাজ করছে স্থানীয়দের মধ্যে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ১০টা ৫১ মিনিটে একটি নির্মাণাধীন বাড়ির টিনশেড গেটের সামনে ২০-২৫ জন সশস্ত্র কিশোর গ্যাং সদস্য এসে জড়ো হয়। এ সময় তাদের নেতৃত্ব দিচ্ছিল কবজি কাটা গ্রুপের সদস্য জনি ও রনি। কিশোর গ্যাং সদস্যরা এক মিনিট পর বাড়ির গেট ভেঙে ভেতরে ঢুকে কাউকে তুলে নেওয়ার চেষ্টা করে। কিছুক্ষণ পর তারা তাকে না পেয়ে চলে যায়।

স্থানীয়রা বলছেন, সিসিটিভি ফুটেজে পাওয়া এ ঘটনাটি মূলত পুলিশ সদস্যদের কুপিয়ে আহত করার কিছুক্ষণ আগের। তারা এ সড়ক দিয়ে গণছিনতাই করতে করতে পুরো আদাবর এলাকায় মহড়া দেয়। ঐ সময় নির্মাণাধীন বাড়ির গেট ভেঙে ভেতরে ঢুকে চাঁদা দাবি করছিল। না দেওয়ায় জনি ও রনি বাড়ির কেয়ারটকারসহ যারা ছিল, তাদের হত্যার হুমকি দিয়ে যায়।

স্থানীয়রা জানিয়েছেন, মোহাম্মদপুর-আদাবর ভয়ংকর কিশোর গ্যাং ‘কবজি কাটা’ গ্রুপের সক্রিয় সদস্য জনি ও রনি। তারা আদাবর-১০ এলাকায় বালুর মাঠে বসে পুরো আদাবর এলাকা নিয়ন্ত্রণ করে। পুলিশের ওপর হামলায় নাজির, ওসমান, দাঁতভাঙ্গা সুজন, কবজি কাটা হূদয় ও গাঁজা ব্যবসায়ী রাজুসহ অনেকে সরাসরি জড়িত ছিল। ঘটনার পরপরই রাতেই আদাবর এলাকায় এসব কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে শুরু হয় যৌথ অভিযান। তবে কবজি কাটা গ্রুপের দলনেতারা অধরা রয়ে গেছে।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার এ কে এম মেহেদী হাসান বলেন, ‘আটক ১০২ জনের মধ্যে পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করার ঘটনায় জড়িত পাঁচ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের পুলিশ হত্যা চেষ্টা ও পুলিশি কাজে বাধার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আর বাকি ৯৭ জনের বিরুদ্ধে এর সঙ্গে জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় মোবাইল কোর্ট বসিয়ে বিভিন্ন ধরনের আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ জেলায় বন্যার শঙ্কা, বাড়তে পারে নদ-নদীর পানি

স্বৈরাচার কোনোদিন ফিরে আসেনি, হাসিনাও আসবে না- আমির হামজা

তরুণীকে ধর্ষণকাণ্ডে লাহোরের গাজিয়াবাদ থানার সব পুলিশ কর্মকর্তা বরখাস্ত

২০ মিনিটে ভয়াবহ ৭ বিস্ফোরণে কাঁপলো দুবাই

গোপালগঞ্জে ১৫ আগস্ট পর্যন্ত নিরাপত্তা জোরদার, মোতায়েন ৫ প্লাটুন বিজিবি

নেইমারের অ্যাসিস্টে রেমোকে হারিয়ে শেষ আটে সান্তোস

মোদির ভিডিও ডিলিট,জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম ভারতের

পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো- ড. ইউনূস

ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে- সারজিস আলম

বিশ্বকাপ লভ্যাংশ বিতর্ক, ফিফাকে লিগ্যাল নোটিশ উয়েফার

১০

মালয়েশিয়ায় তিন বাংলাদেশিকে হত্যা, সহকর্মী গ্রেপ্তার

১১

৫ আগস্ট ঘিরে রাজধানীতে ডিএমপির বিশেষ নিরাপত্তাব্যবস্থা

১২

৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, এপিবিএন-বিজিবি-আরআরএফ মোতায়েন

১৩

সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক

১৪

সাংবাদিক মোশারফের মা আর নেই

১৫

গ্যাস সংকট দ্রুত কাটবে, আশা সরকারের- জাহেদ উর রহমান

১৬

বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭

জুলাই গণ–অভ্যুত্থান দিবসে নাশকতা ঠেকাতে গোয়েন্দা তৎপরতা বাড়াল র‍্যাব

১৮

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে যুক্তিতর্ক আজ

১৯

শেখ হাসিনা রাজনৈতিক বক্তব্য দেবেন কি না, তা ভারতকেই স্পষ্ট করতে হবে- পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০