নুরের ওপর হামলার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি রাশেদ খাঁনের - সমকন্ঠ
রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩০ অগাস্ট ২০২৫, ৩:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নুরের ওপর হামলার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি রাশেদ খাঁনের

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারার ব্যর্থতার দায় স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের দাবি করেছে গণঅধিকার পরিষদ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে এসে একথা বলেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।

রাশেদ খান বলেন, নুরুল হক নুরের উপর লাল শার্ট পরিহিত ব্যক্তি হামলা করেছে এমনটি বলা হচ্ছে। কিন্তু সেটি বলে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। ওই ব্যক্তি ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা সম্রাটের উপর হামলা করেছে। আর নুরের উপর হামলা করেছে সেনাবাহিনী ও পুলিশ। সেনাবাহিনী নুরের বুকে খোঁচা দিয়েছে। বুকে বুট দিয়ে পারা দিয়েছে। এটি কোন ধরনের বর্বরতা! নুরের অবস্থা আশঙ্কামুক্ত না। তাকে দেশের বাইরে নেওয়া লাগতে পারে।

তিনি বলেন, আমাদের হত্যার উদ্দেশ্য ও পরিকল্পিত ভাবে হামলা করা হয়েছে। সেনাবাহিনী কাদের নির্দেশে মাঠে নেমে আমাদের রক্তাক্ত করল? সেনাপ্রধানকে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। ডিজিএফআই, আওয়ামী লীগের আমলে যা করেছে, ড. ইউনুসের আমলেও একই স্টাইলে কাজ করতে চায়। কিন্তু আমরা তা করতে দিব না।ডিজিএফআইয়ের সাথে জাতীয় পার্টির দেন-দরবার চলছে। তাদেরকে বিরধি দল বানাতে চায়। নির্বাচন নিয়ে তালবাহানা চলবে না।

স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, এই ঘটনায় আপনার কোন দায় আছে কিনা, এই হামলার পিছনে আপনার নির্দেশনা আছে কিনা তা আমরা জানতে চাই। দায় না থাকলে আপনার অবস্থান স্পষ্ট করতে হবে। আপনি চুপ থাকলে আমরা ধরে নেবো, এই ঘটনার সাথে আপনিও জড়িত। আপনি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারছেন না। গতকালের পর থেকে আপনি এই পদে থাকতে পারেন না। আমরা আপনার পদত্যাগ দাবি করছি। লজ্জা থাকলে ক্ষমা চেয়ে পদত্যাগ করবেন।

এক প্রশ্নের জবাবে রাশেদ খান বলেন, আমাদের দলের পক্ষ থেকে আলোচনা করে এই ঘটনার আইনি পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেব। আমরা সেনা ও পুলিশের নামে মামলা করতে চাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

ইরানের সঙ্গে বর্ডার বন্ধ করছে ইরাক

ইসরায়েল অধিকৃত সিরিয়ায় নেতানিয়াহু, প্রতিবাদ সৌদি আরবের

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

১০

ইরান-মার্কিন আলোচনা পুনরায় শুরু করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান

১১

কুমারখালীতে সারের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

১২

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও!

১৩

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

১৪

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

১৫

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

১৬

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

১৭

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

১৮

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

১৯

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

২০