কুষ্টিয়ায় অবৈধভাবে বালু আনলোডের দায়ে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড - সমকন্ঠ
বুধবার , ২১ অক্টোবর ২০২৬
সমকন্ঠ ডেস্ক নিউজ :
২৫ অগাস্ট ২০২৫, ১১:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় অবৈধভাবে বালু আনলোডের দায়ে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

কুষ্টিয়ায় গড়াই নদীর শালদহ পানশি ঘাটে অবৈধভাবে বালু আনলোড করার সময় হাতেনাতে আটক করা হয়েছে এক ব্যক্তিকে। আজ ২৫ আগস্ট ২০২৫ ইং তারিখে কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ব্রিজ সংলগ্ন ঘাটে এ অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদ হাসানের এবং কুষ্টিয়া সদর থানার এসআই হাফিজুর রহমানের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযুক্তকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আটককৃত ব্যক্তির নাম আনন্দ (৩৮), তিনি পুরাতন কুষ্টিয়া, হাটশ হরিপুর ইউনিয়নের আব্দুল মান্নানের ছেলে। সাজা ঘোষণার পর তাকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদ হাসান বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন একটি গুরুতর অপরাধ। জনস্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

১

সৌদির রাজধানীতে জোড়া বিস্ফোরণের শব্দ

২

গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস

৩

প্যারিসসহ ফ্রান্সের একাধিক শহরে রাত্রিকালীন কারফিউ জারি

৪

ইরান যুদ্ধে ন্যাটো ‘সাহায্য করেনি’: ট্রাম্প

৫

এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন

৬

শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রোঁর

৭

সৌদি আদালতের রায়ের কপির অপেক্ষায় ঢাকা

৮

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক মামলায়

৯

ফ্রান্সে সহিংসতা ঠেকাতে কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিলে চরম বিপাকে রেমিট্যান্স যোদ্ধারা

১১

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

১২

পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মকর্তাদের রদবদল

১৩

অনুমতি না পাওয়ায় স্থগিত আমির হামজার মাহফিল

১৪

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিভিতে মিথ্যা তথ্য, পুতুলের বিরুদ্ধে চার্জশিট

১৫

ইয়েমেন ইস্যুতে ওআইসি প্রস্তাবে সমর্থন নাও দিতে পারে ইরান: আরাগচি

১৬

শান্তি আলোচনার জন্য বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: আরাগচি

১৭

রিসোর্টে অগ্নিকাণ্ড: স্ত্রী-সন্তানসহ পরিবারের ৬ সদস্যকে হারালেন নূর আলম

১৮

সৌদি আরব-ইয়েমেন সংঘাত নিরসনে প্রস্তুত তেহরান: বাঘেই

১৯

সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প

২০