মাদারীপুরে পঞ্চম শ্রেণির দুই শিক্ষার্থীকে হাতুড়িপেটা - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৫ অগাস্ট ২০২৫, ৯:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারীপুরে পঞ্চম শ্রেণির দুই শিক্ষার্থীকে হাতুড়িপেটা

মাদারীপুরে স্কুলমাঠে ফুটবল খেলতে গিয়ে দুর্বৃত্তদের হাতুড়িপেটার শিকার হয়েছে পঞ্চম শ্রেণির দুই শিক্ষার্থী।

রোববার (২৪ আগস্ট) বিকেলে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বড়মেহের ১৭৩ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

আহতরা হলো- নুরুজ্জামান শেখের ছেলে মঈন শেখ ও খবির বেপারীর ছেলে ইসমাইল বেপারী। তারা দুজনেই ওই বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সহপাঠীদের সঙ্গে বিদ্যালয় মাঠে ফুটবল খেলতে যায় ইসমাইল ও মঈন। এ সময় একদল বখাটে তাদের ফুটবল খেলতে নিষেধ করে। শিক্ষার্থীরা খেলা রেখে মাঠ ছেড়ে না গেলে ওই এলাকার বায়জিদ ঢালী ও তামিম ঢালী প্রথমে ইসমাইলকে মারধর করে। প্রতিবাদ করলে বন্ধু মঈনকে হাতুড়িপেটা করে বখাটেরা। তাদের দু’জনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে আহত দুই শিক্ষার্থীতে উদ্ধার করে ভর্তি করা হয় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার জানিয়েছেন সদর থানার ওসি আদিল হোসেন।

আহত ইসমাইল বেপারী জানায়, ওই বখাটেরা প্রতিদিনই স্কুলে যাওয়া-আসার সময় অকথ্য ভাষায় গালিগালাজ করে। এমনকি আমাদের খারাপ আচরণ করে। মাঠে খেলতেও দেয় না। প্রতিবাদ করায় আমাদের দুইজনকে হাতুড়িপেটা করেছে। এর বিচার চাই।

মঈনের বাবা নুরুজ্জামান শেখ বলেন, ‘স্কুলমাঠে ঢুকে বখাটেরা এভাবে আমাদের সন্তানদের হাতুড়িপেটা করবে এটা অকল্পনীয়। এর বিচার চাই।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছমা তামান্না বলেন.‘কিছু বখাটে ছেলে প্রায়ই বিদ্যালয় মাঠে আড্ডা দেয়। তাদের অনেকবার নিষেধও করা হয়েছে। কিন্তু কোনো কথাই তারা শুনছে না। মাঠে খেলা নিয়ে দুই শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি।

মাদারীপুর সদর থানার ওসি আদিল হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে এ ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০