একাত্তর ইস্যুতে পাকিস্তানের সঙ্গে একমত নয় ঢাকা- পররাষ্ট্র উপদেষ্টা - সমকন্ঠ
রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৪ অগাস্ট ২০২৫, ৫:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

একাত্তর ইস্যুতে পাকিস্তানের সঙ্গে একমত নয় ঢাকা- পররাষ্ট্র উপদেষ্টা

একাত্তর ইস্যুতে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের দাবির সঙ্গে ঢাকা একমত নয় বলে জানিয়েছেন। রোববার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দু’দেশের বৈঠক নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।

সংবাদ সম্মেলনে ইসহাক দারের দাবির সঙ্গে ঢাকা একমত কিনা, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, একমত হলে তো সমস্যা সমাধান হয়ে যেত। বৈঠকে আমরা আমাদের অবস্থান বলেছি, তারা তাদের অবস্থান বলেছে।

তৌহিদ হোসেন বলেন, ৫৪ বছরের সমস্যা নিশ্চয়ই একদিনের বৈঠকে সমাধান হবে না। আমরা পরস্পরের অবস্থান তুলে ধরেছি। এরমধ্যে আমরা তিনটি বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছি। যারমধ্যে একটি বিষয়ে খানিকটা অগ্রগতি হয়েছে। তবে দুই পক্ষই একমত হয়েছে যে, অমীমাংসিত বিষয়গুলো আমাদের সমাধান করতে হবে।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের অবস্থান পরিষ্কার, আমরা চাই হিসেব-নিকাশের মাধ্যমে টাকা-পয়সার ইস্যুর সমাধান হোক। আমরা চাই, যে গণহত্যা হয়েছে সেটার জন্য তারা দুঃখপ্রকাশ করুক, মাফ চাক। আর আটকে পড়া মানুষদের তারা ফেরত নিক।
এছাড়াও বৈঠকে দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিশেষ করে বাণিজ্য বিনিয়োগের ক্ষেত্রে দু’দেশই গুরুত্বারোপ করেছে, যেটি সরাসরি বাংলাদেশ ও পাকিস্তানের জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে।

তিনি বলেন, গত সরকারের আমলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ইচ্ছাকৃতভাবে পিছিয়ে রাখা হয়েছিল। তবে আমরা পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চাই, যেমনটা আমরা অন্যান্য বন্ধু দেশগুলোর সঙ্গে চাই।

উল্লেখ্য, রোববার দুপুরে বৈঠকের বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দাবি করেন, একাত্তরের অমীমাংসিত বিষয় দুইবার সমাধান হয়েছে। একই সময় অতীত ভুলে সামনে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত‍্যয়ও ব্যক্ত করেন ইসহাক দার।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

ইরানের সঙ্গে বর্ডার বন্ধ করছে ইরাক

ইসরায়েল অধিকৃত সিরিয়ায় নেতানিয়াহু, প্রতিবাদ সৌদি আরবের

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

১০

ইরান-মার্কিন আলোচনা পুনরায় শুরু করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান

১১

কুমারখালীতে সারের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

১২

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও!

১৩

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

১৪

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

১৫

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

১৬

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

১৭

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

১৮

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

১৯

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

২০