নাফ নদী থেকে ১২ জেলেকে আটক করে নিয়ে গেছে আরাকান আর্মি - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ ডেস্ক :
২৩ অগাস্ট ২০২৫, ৮:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাফ নদী থেকে ১২ জেলেকে আটক করে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফের ১২ জেলেকে আরাকান আর্মি নাফ নদী থেকে আটক করে নিয়ে গেছে। আটক জেলেরা সাগর থেকে মাছ ধরে বাড়ি ফিরছিলেন।

শনিবার (২৩ আগস্ট) দুপুরের দিকে নাফ নদীর মোহনা টেকনাফ নাইক্ষ্যং দিয়া ওপারের মিয়ানমার সীমান্তের অংশ থেকে তাদের আটক করেছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেন জেলে রহমত উল্লাহ।

আটকরা হলেন- টেকনাফ শাহপরীর দ্বীপের বাসিন্দা, মো. আলি আহমদ (৩৯), মোহাম্মদ আমিন (৩৪), ফজল করিম (৫২), কেফায়েত উল্লাহ (৪০), সাইফুল ইসলাম (২৩), সাদ্দাম হোসেন (৪০), মো. রাসেল (২৩), মো. সোয়াইব (২২), আরিফ উল্লাহ (৩৫), মোহাম্মদ মোস্তাক (৩৫), নুরুল আমিন (৪৫) এবং বাকি একজনের নাম পাওয়া যায়নি।

তিনি জানান, শনিবার টেকনাফ নাইক্ষ্যংদিয়া নাফ নদীর মোহনা এলাকা থেকে শাহপরীর দ্বীপ এলাকার ১২ জেলে সাগর থেকে মাছ ধরে ফেরার পথে আরাকান আর্মি নৌকাসহ তাদেরকে আটক করে নিয়ে গেছে।

আরাকান আর্মির সদস্যরা স্পিডবোট যোগে এসে তাদের আটক করেন। মিয়ানমারের রাখাইন সীমান্ত নাইক্ষ্যংদিয়া নামক স্থানে আরাকান আর্মির সদস্যদের অবস্থান থাকে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, শাহ পরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া মোহনা মিয়ানমার সীমান্তের অংশ থেকে ১২ জেলেকে আরাকান আর্মি আটক করেছে শুনলাম। যতটুকু জেনেছি তারা বাংলাদেশ সীমান্ত অতিক্রম করার কারণে তাদেরকে আটক করেছে। এ ঘটনাটি জেলা প্রশাসক সহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০