মাদক পাচারে পুলিশের সোর্স, এসআই প্রত্যাহার - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৩ অগাস্ট ২০২৫, ৯:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাদক পাচারে পুলিশের সোর্স, এসআই প্রত্যাহার

চট্টগ্রামের লোহাগাড়ায় ফেন্সিডিল পাচারকালে তিনজনকে আটকের ঘটনায় উঠে এসেছে লোহাগাড়া থানার এসআই কামাল হোসেনের। এ ঘটনার জেরে তাকে প্রত্যাহার করা হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে থানা থেকে তাকে প্রত্যাহার করে চট্টগ্রাম পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রবিউল আলম খাঁন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে উপজেলার চুনতি বাজার এলাকায় ৪৮ বোতল ফেন্সিডিলসহ তিনজনকে আটক করে সেনাবাহিনীর একটি টিম। আটককৃতদেরকে জিজ্ঞাসাবাদে থানার এসআই কামালের নাম উঠে আসে। পরে তাদের লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়। আটকরা স্থানীয়ভাবে পুলিশের ‘সোর্স’ হিসেবে পরিচিত।
এ ঘটনার পরপরই বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। আটক তিনজনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক মো. রবিউল আলম খান বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে থানার এসআই কামাল হোসেনকে প্রত্যাহার করে চট্টগ্রাম পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০