চিররঞ্জনের প্রার্থনা- এমন পরিণতি যেন আর কারও না হয় - সমকন্ঠ
রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ ডেস্ক :
২৩ অগাস্ট ২০২৫, ৮:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চিররঞ্জনের প্রার্থনা- এমন পরিণতি যেন আর কারও না হয়

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের (৭১) লাশ শনাক্ত করার পর তার ছোট ভাই চিররঞ্জন সরকার বলেছেন, এমন পরিণতি যেন আর কারও না হয়।

শুক্রবার (২২ আগস্ট) রাতে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে লাশ শনাক্ত করার পর তিনি বলেন, পরিবারের কারও সঙ্গে কোনো বিরোধ ছিল না। মৃত্যুর কারণ নিয়ে কিছু বলতে চান না, তবে তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ বেরিয়ে আসুক, সেটিই প্রত্যাশা।
বৃহস্পতিবার সকালে কর্মস্থলে যাওয়ার কথা বলে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে বের হন বিভুরঞ্জন সরকার। এরপর তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করে নৌ পুলিশ। রাত পৌনে নয়টার দিকে ভাই চিররঞ্জন ও ছেলে ঋত সরকার লাশ শনাক্ত করেন।

ছেলে ঋত সরকার জানান, বাবার নাক দিয়ে রক্ত ঝরছিল এবং শরীরে কিছু আঘাতের চিহ্ন ছিল। তিনি বলেন, এটি আসলে কী কারণে হচ্ছে, আমরা বুঝতে চাই।তিনি আরও বলেন, বাবা সব সময় শান্ত ছিলেন, হতাশাগ্রস্ত ছিলেন কি না, তা নিশ্চিত নন।

বিভুরঞ্জন সরকারের নিখোঁজ হওয়ার খবর প্রকাশের পর শুক্রবার বিকেল ৫টা ২৩ মিনিটে বিডিনিউজ টোয়েন্টিফোরে তার পাঠানো একটি ‘খোলা চিঠি’ ছাপা হয়। চিঠিতে তিনি সাংবাদিকতা জীবন, বর্তমান গণমাধ্যম পরিস্থিতি, নিজের অসুস্থতা, ছেলেমেয়ের শিক্ষা ও চাকরির সংকট এবং আর্থিক দুরবস্থার কথা তুলে ধরেন।

তার স্ত্রীর ভাই দীপঙ্কর সাহা বলেন, পরিবার চিঠিটি আগে দেখেনি। দেখলে তাকে বাসা থেকে বের হতে দিত না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

ইরানের সঙ্গে বর্ডার বন্ধ করছে ইরাক

ইসরায়েল অধিকৃত সিরিয়ায় নেতানিয়াহু, প্রতিবাদ সৌদি আরবের

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

১০

ইরান-মার্কিন আলোচনা পুনরায় শুরু করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান

১১

কুমারখালীতে সারের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

১২

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও!

১৩

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

১৪

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

১৫

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

১৬

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

১৭

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

১৮

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

১৯

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

২০