শান্তি চায় না ইউক্রেন- রুশ পররাষ্ট্রমন্ত্রী - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ ডেস্ক :
২২ অগাস্ট ২০২৫, ৮:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শান্তি চায় না ইউক্রেন- রুশ পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ‘ইউক্রেন প্রকাশ্যে দেখিয়ে দিচ্ছে যে তারা মস্কোর সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চায় না।’ সম্প্রতি ইউক্রেনীয় কর্মকর্তাদের বক্তব্য এর প্রমাণ বলে তিনি মন্তব্য করেছেন।

আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে শীর্ষ বৈঠক এবং পরবর্তীতে ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনার পর মার্কিন প্রশাসন জানায়, শান্তি চুক্তির সম্ভাবনা আগের তুলনায় বেড়েছে। হোয়াইট হাউস একে ‘অগ্রগতি’ আখ্যা দিয়ে বলেছিল, সামনের পথে আলো দেখা যাচ্ছে।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ল্যাভরভ নিশ্চিত করেন যে আলাস্কা বৈঠকে উল্লেখযোগ্য ‘অগ্রগতি’ হয়েছে। তবে তিনি বলেন, ইউক্রেনীয় কর্মকর্তারা যেভাবে কথা বলছেন তাতে মনে হচ্ছে তারা কোনো টেকসই ও দীর্ঘমেয়াদি শান্তি চায় না।

তিনি উদাহরণ হিসেবে জেলেনস্কির শীর্ষ উপদেষ্টা মিখাইল পোডোলিয়াকের সাম্প্রতিক মন্তব্যের কথা উল্লেখ করেন। পোডোলিয়াক বলেছিলেন, ইউক্রেন কিছু অঞ্চলকে আপাতত ‘ডি-ফ্যাক্টো’ হারানো হিসেবে স্বীকার করতে পারে, তবে নিরাপত্তা নিশ্চয়তা পাওয়ার পর সেগুলো পুনরুদ্ধারের চেষ্টা করবে এবং পশ্চিমা দেশগুলোর ওপর চাপ দেবে যেন তারা রাশিয়ার অর্থনীতি দুর্বল করার জন্য নতুন নিষেধাজ্ঞা আরোপ করে।

ল্যাভরভের মতে, এসব বক্তব্য প্রমাণ করে যে পশ্চিমা মিত্রদের সমর্থনে ইউক্রেন এমন কিছু টার্গেট করছে যা ট্রাম্প-পুতিনের যৌথ প্রচেষ্টার পরিপন্থি। সংকটের মূল কারণ দূর করার বদলে কিয়েভ ও তাদের সমর্থকেরা বরং তা বাড়িয়ে তুলতে চাইছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০