মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২২ অগাস্ট ২০২৫, ৭:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা চালতিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—আওলাদ হোসেন (২৩), হাবিল (২২) ও কাইয়ুম (২২)। আহত ইমন (২০) বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন। নিহত ও আহত সবাই সিরাজদিখানের রশুনিয়া ইউনিয়নের খিলাপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় লোকজন জানান, নিহতরা সবাই কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় বৃষ্টির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের সার্ভিস লেনে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত প্রাইভেটকার তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই আওলাদ ও হাবিল মারা যান। আহত কাইয়ুম ও ইমনকে উদ্ধার করে নিমতলা আইডিয়াল ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক কাইয়ুমকে মৃত ঘোষণা করেন।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও আহতকে হাসপাতালে পাঠান।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাইম ছিদ্দিকি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি মোটরসাইকেলে চারজন আরোহী ছিলেন। বৃষ্টির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।

এর আগে, একই দিন সকালে এক্সপ্রেসওয়েতে মুন্সীগঞ্জের শ্রীনগরের ষোলঘর এলাকায় দ্রুতগতির প্রাইভেটকার উল্টে নিহত হন আরও তিনজন। পৃথক দুটি ঘটনায় এক দিনেই এক্সপ্রেসওয়েতে মোট ছয়জনের প্রাণ গেল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০