সিএনজি স্টেশনে বিস্ফোরণ, পুড়ল বাসসহ ১১ যান - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২১ অগাস্ট ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিএনজি স্টেশনে বিস্ফোরণ, পুড়ল বাসসহ ১১ যান

ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আউশকান্দি সিএনজি স্টেশনে আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বাসসহ ১১টি সিএনজিচালিত অটোরিকশা পুড়ে গেছে। এসময় স্টেশনের কর্মী রাসেল (২৫) ও ম্যানেজার জয়নাল আবেদিনসহ ছয়জন গুরুতর আহত হয়েছেন। তাদের সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি সিএনজি স্টেশনে সকাল ৬টার দিকে বাসে গ্যাস দেওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুরো স্টেশনটি পুড়ে যায়। এছাড়াও স্টেশনে গ্যাস নিতে আসা ১০টি সিএনজিচালিত অটোরিকশা ও বাস পুড়ে যায়।

সিএনজি স্টেশনের সহকারী ম্যানেজার শোয়েব আহমদ বলেন, ‘আমরা তিন তালার একটি কক্ষে ঘুমাচ্ছিলাম। হঠাৎ আগুন, আগুন বলে চিৎকারের শব্দ শুনি। তখন উঠে দেখি চারিদিকে আগুন। আমরা তিনজন প্রাণে বাঁচাতে তিন তলা থেকে লাফ দেই। বাসে গ্যাস দেওয়ার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ৬ জন আহত হয়েছে।

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ হাবিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করা হয়। ১০ সিএনজিচালিত অটোরিকশা, একটি বাসসহ পুরো স্টেশন পুড়ে গেছে। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০