বাসে গ্যাস রিফিল করতে গিয়ে আগুন, মুহূর্তে ছড়িয়ে পড়লো ৯ গাড়িতে - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২১ অগাস্ট ২০২৫, ৯:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাসে গ্যাস রিফিল করতে গিয়ে আগুন, মুহূর্তে ছড়িয়ে পড়লো ৯ গাড়িতে

হবিগঞ্জের নবীগঞ্জে একটি সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ অগ্নিদুর্ঘটনা ঘটেছে। এ সময় একটি বাস ও ৯টি সিএনজিচালিত অটোরিকশা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) পৌনে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে আউশকান্দি সিএনজি রিফুয়েলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় একঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান হবিগঞ্জ জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবুল কালাম আজাদ।

ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্য অনুযায়ী, ভোরে একটি বাসে গ্যাস রিফিল করার সময় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই বাসটিতে আগুন ধরে যায় এবং আগুন ছড়িয়ে পড়ে পাশে রাখা ৯টি সিএনজিচালিত অটোরিকশায়। গ্যাস পাম্পের মূল মজুদে আগুন না লাগায় বড় ধরণে ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। এতে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে পুরো রিফুয়েলিং স্টেশনটি।

হবিগঞ্জ জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে নবীগঞ্জ, বাহুবল ও ওসমানীনগর থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বিস্তারিত তদন্ত সাপেক্ষে জানানো সম্ভব হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০