সাকিব-হিরুর ব্যাংক হিসাব স্থগিত চেয়ে দুদকে চিঠি বিএসইসি’র - সমকন্ঠ
রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ ডেস্ক :
২১ অগাস্ট ২০২৫, ৯:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাকিব-হিরুর ব্যাংক হিসাব স্থগিত চেয়ে দুদকে চিঠি বিএসইসি’র

পুঁজিবাজারের ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটে তালিকাভুক্ত সাকিব আল হাসান ও আবুল খায়ের হিরুর মালিকানাধীন আল-আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসির বিরুদ্ধে অনুসন্ধান ও তদন্ত সম্পন্ন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ওই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কোম্পানিটির সংশ্লিষ্ট চার ব্যক্তি ও চারটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবসমূহের লেনদেন স্থগিত করতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে চিঠি পাঠিয়েছে বিএসইসি।

সম্প্রতি এ বিষয়ে একটি চিঠি দুদক চেয়ারম্যান ও এক কর্মকর্তাকে দৃষ্টি আকর্ষণ করে পাঠানো হয়েছে।

বিএসইসির চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুসন্ধান ও তদন্ত কমিটি কর্তৃক দাখিল করা আল-আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অনুসন্ধান ও তদন্ত প্রতিবেদনটি দুর্নীতি দমন কমিশনের তথ্যানুসন্ধানের স্বার্থে ও চাহিদার প্রেক্ষিতে প্রেরণ করা হয়েছে। আল-আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসির সংশ্লিষ্ট চার ব্যক্তি ও চারটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবসমূহের লেনদেনের ওপর অনুসন্ধান ও তদন্ত কমিটির অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সপ্তমবারের মতো স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

যাদের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে তারা হলেন- আল-আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান আমিনুল ইসলাম শিকদার, এমডি মুন্সী সফি উদ্দিন, সাবেক পরিচালক মো. হুমায়ুন কবীর, পরিচালক (অব.) মোহাম্মদ খায়রুল বাশার।

যেসব প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে- লাভা ইলেকট্রোডস ইন্ডাস্ট্রিজ লিমিটেড (মুন্সী সফি উদ্দিন ও মো. হুমায়ুন কবীরের মালিকানাধীন প্রতিষ্ঠান), মোনার্ক মার্ট লিমিটেড (সাকিব আল হাসানের মালিকানাধীন প্রতিষ্ঠান), মোনার্ক এক্সপ্রেস লিমিটেড (সাকিব আল হাসানের মালিকানাধীন প্রতিষ্ঠান) এবং ইশাল কমিউনিকেশন লিমিটেড (আমিনুল ইসলাম শিকদার ও মোহাম্মদ খায়রুল বাশারের মালিকানাধীন প্রতিষ্ঠান)।

সেই সঙ্গে চিঠিতে অনুসন্ধান ও তদন্ত প্রতিবেদনে উল্লিখিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা তথ্যপ্রদান, জাল-জালিয়াতি ও দুর্নীতির মাধ্যমে অবৈধ উপায়ে উল্লেখযোগ্য শেয়ারের মালিকানা গ্রহণ ও অন্যান্য দায়ে অভিযুক্ত বিষয়ে দুদকে পাঠানো হয়েছে।

তথ্যমতে, এসএমই প্ল্যাটফর্মে স্থানান্তরের অপেক্ষায় থাকা আল-আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪৮ দশমিক ১৭৫ শতাংশ শেয়ারের মালিকানা কিনে নিয়েছেন বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান এবং আলোচিত বিনিয়োগকারী আবুল খায়ের হিরুর মালিকানাধীন প্রতিষ্ঠানসহ তার সহযোগীরা।

কোম্পানিটির সাবেক চেয়ারম্যান সৈয়দ আশিক ১৮ দশমিক ৪০ শতাংশ, সাবেক ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আতিকা ১৫ দশমিক ৯৭৫ শতাংশ ও সাবেক পরিচালক তাজাক্কা তানজিম ১৩ দশমিক ৮০ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন সাকিব ও হিরুর সহযোগীরা। এর মধ্যে সাকিবের প্রতিষ্ঠান দুটির মধ্যে মোনার্ক মার্ট (জাভেদ এ মতিন প্রতিনিধিত্বকারী) ২ দশমিক ৪০ শতাংশ এবং মোনার্ক এক্সপ্রেস ৪ দশমিক ৮০ শতাংশ শেয়ার কিনেছে। এছাড়া আমিনুল ইসলাম সিকদার এবং মো. খায়রুল বাশার (ইশাল কমিউনিকেশনের প্রতিনিধিত্বকারী) ১৪ দশমিক ৪ শতাংশ, এএফএম রফিকুজ্জামান ১০ শতাংশ, মাসুক আলম ৬ শতাংশ, মো. হুমায়ুন কবির (লাভা ইলেকট্রোডস ইন্ডাস্ট্রিজের প্রতিনিধিত্বকারী) ২ দশমিক ৪০ শতাংশ এবং মুন্সী শফি উদ্দিন ৮ দশমিক ১৭৫ শতাংশ কোম্পানিটির শেয়ার কিনেছেন।

এর মধ্যে লাভা ইলেকট্রোডস ইন্ডাস্ট্রিজ পুঁজিবাজারের আলোচিত বিনিয়োগকারী ও সমবায় অধিদপ্তরের উপ-নিবন্ধক আবুল খায়ের হিরুর পারিবারিক প্রতিষ্ঠান। আর জাভেদ এ মতিন হলেন সাকিব আল হাসান ও হিরুর মালিকানাধীন ব্রোকারেজ হাউজ মোনার্ক হোল্ডিংসের অন্যতম অংশীদার।

২০২১ সালের ১৬ সেপ্টেম্বর বিএসইসি ওটিসি মার্কেট বাতিল করার সিদ্ধান্ত নেয়। ফলে ওটিসি মার্কেটের আওতাভুক্ত কোম্পানিগুলোকে আর্থিক সক্ষমতা ও ভবিষ্যৎ সম্ভাবনার ভিত্তিতে এসএমই প্ল্যাটফর্ম ও অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় বিএসইসি’র সিদ্ধান্ত অনুযায়ী আল-আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজকে ওটিসি থেকে এসএমই প্ল্যাটফর্মে স্থানান্তর করার সিদ্ধান্ত নেয় বিএসইসি। বর্তমানে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৫০ লাখ। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে ৫০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২ দশমিক ৫৪ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪৭ দশমিক ৪৬ শতাংশ শেয়ার রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

ইরানের সঙ্গে বর্ডার বন্ধ করছে ইরাক

ইসরায়েল অধিকৃত সিরিয়ায় নেতানিয়াহু, প্রতিবাদ সৌদি আরবের

১০

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

১১

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

১২

ইরান-মার্কিন আলোচনা পুনরায় শুরু করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান

১৩

কুমারখালীতে সারের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

১৪

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও!

১৫

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

১৬

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

১৭

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

১৮

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

১৯

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

২০