স্বপ্নের দেশে পৌঁছেই বাংলাদেশি সোহাগের মৃত্যু - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২১ অগাস্ট ২০২৫, ৮:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্বপ্নের দেশে পৌঁছেই বাংলাদেশি সোহাগের মৃত্যু

স্বপ্নের দেশে পৌঁছেই শ্বাসনালীর ক্যান্সারে আক্রান্ত হয়ে ফেনীর পরশুরামের সোহাগ দেওয়ানের মৃত্যু হয়েছে। নতুন স্বাবলম্বী জীবন শুরু করতে পাড়ি দেন ইতালির রোমে। স্বপ্নের দেশে পৌঁছে এক দিন পরই তার আকস্মিক মৃত্যুতে সোহাগের পরিবারের নেমে এসেছে শোকের ছায়া।

সোহাগ দেওয়ান ফেনীর পরশুরাম পৌর এলাকার দক্ষিণ কোলাপাড়ার মীরু দেওয়ানের ছোট ছেলে। পরিবারে তার স্ত্রী ও এক বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, সোহাগ দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। তারমধ্যে পরিবারের অভাব গোছাতে নতুন করে কর্মজীবন শুরু করতে গত ১৬ আগস্ট পাড়ি দেন ইতালিতে। ১৭ আগস্ট বিকেলে তিনি ইতালির রোমে পৌঁছান। সেখানে অসুস্থতাবোধ করলে বড় ভাই বাবলু দেওয়ানসহ স্থানীয়রা তাকে ইতালির একটি হাসপাতালে গিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন। একপর্যায়ে হাসপাতাল থেকে বড় ভাইয়ের বাসায় পৌঁছালে ভোররাতের দিকে তার মৃত্যু হয়েছে।

সোহাগের বাবা মীরু দেওয়ান বলেন, আমার দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে সোহাগ সবার ছোট ছিল। স্বপ্নপূরণ করতে ইতালিতে পাড়ি দিয়েছিল। কিন্তু সেখানে যাওয়ার একদিনের মাথায় ছেলের মৃত্যুর খবর পেয়েছি। তিনি বলেন এমন করুণ মৃত্যু কারো না হোক। পুরো পরিবার শোকে স্তব্ধ। তার মরদেহ দেশের আনার চেষ্টা চলছে।

সোহাগের বড় বোন আয়েশা আক্তার বলেন, সোহাগ ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি বৈধ পথে স্পন্সর ভিসার জন্য আবেদন করেছিল। গত ২ জুলাই ইতালিতে তার ওয়ার্ক পারমিট ইস্যু হয়। পরবর্তী ১৭ জুলাই দূতাবাসে ভিসার আবেদনপত্র জমা দেয়। মাত্র ১০ দিনের মধ্যেই সে ভিসা হাতে পায়। এরপরই চোখের পলকেই ভাইকে হারিয়ে ফেললাম। এ ব্যাপারে জানতে পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম বলেন তিনি খবর পেয়েছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে যোগাযোগ রাখার চেষ্ঠা করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০