ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে ছয় ঘণ্টা থানা ঘেরাও - সমকন্ঠ
বুধবার , ২১ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
২০ অগাস্ট ২০২৫, ১১:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে ছয় ঘণ্টা থানা ঘেরাও

স্বাস্থ্য খাতের সংস্কার আন্দোলনের সংগঠক ও নিষিদ্ধ সংগঠন ‘ছাত্রলীগের নেতা’ গ্রেফতার হোসাইন আল সুহানকে ছাড়িয়ে নিতে প্রায় ছয় ঘণ্টা থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে রাত পৌনে ১২টা পর্যন্ত বরিশাল কোতোয়ালি থানা কম্পাউন্ডের প্রবেশদ্বার আটকে বিক্ষোভ করেন তারা। এ সময় আন্দোলনের প্রধান সংগঠক মহিউদ্দিন রনিসহ অন্যরা সুহানের মুক্তি জানায়।

এর আগে রনিসহ আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের গ্রেফতারের দাবি জানিয়ে থানার ভেতরে প্রবেশ করে। পরে গভীর রাতে পুলিশের সঙ্গে বৈঠক শেষে থানা কম্পাউন্ড ত্যাগ করে শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা বলেন, থানায় প্রবেশের সঙ্গে সঙ্গে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত উপকমিশনার বেলাল হোসাইন, সহকারী কমিশনার (কোতোয়ালি) অলক কান্তি শর্মাসহ কর্মকর্তারা থানার অভ্যর্থনা কক্ষে রনিসহ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় রনিসহ শিক্ষার্থীরা সুহানের মুক্তির জানায়। সেই কথোপকথনের সময় অতিরিক্ত উপকমিশনার বেলাল হোসাইনের সঙ্গে রনির বাদানুবাদও হলে উপকমিশনার ইমদাদ হুসাইন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর শিক্ষার্থীরা থানা কম্পাউন্ডে অবস্থান নেয়।

এর আগে শেবাচিম হাসপাতালের চিকিৎসকসহ বেশ কয়েকজনের ওপর ও জুলাই অভ্যুত্থানে হামলার অভিযোগে হওয়া মামলায় মঙ্গলবার সাড়ে ১২টার দিকে নগর ভবনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার ইমদাদ হুসাইন জানিয়েছেন, থানা হচ্ছে নাগরিকদের সেবা গ্রহণের জায়গা। এখানে সেবা নিতে যে কেউ আসতে পারে, শিক্ষার্থীরাও এসেছিল। আমরা তাদের দাবির কথা শুনেছি আমরা কি করতে পারব তাও তাদের বলেছি। সুহানকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে।

শেবাচিম চিকিৎসকসহ স্টাফদের ওপর হামলার মামলার প্রধান আসামি রনি থানায় এলেও তাকে কেন গ্রেফতার করা হয়নি? উত্তরে তিনি বলেন, অভিযোগ যে কেউ দিতে পারেন এটা তার অধিকার তবে সেটি তদন্ত করে দেখা পুলিশের কাজ। তদন্তে যদি রনির জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হয় তবে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

১

সৌদির রাজধানীতে জোড়া বিস্ফোরণের শব্দ

২

গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস

৩

প্যারিসসহ ফ্রান্সের একাধিক শহরে রাত্রিকালীন কারফিউ জারি

৪

ইরান যুদ্ধে ন্যাটো ‘সাহায্য করেনি’: ট্রাম্প

৫

এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন

৬

শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রোঁর

৭

সৌদি আদালতের রায়ের কপির অপেক্ষায় ঢাকা

৮

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক মামলায়

৯

ফ্রান্সে সহিংসতা ঠেকাতে কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিলে চরম বিপাকে রেমিট্যান্স যোদ্ধারা

১১

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

১২

পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মকর্তাদের রদবদল

১৩

অনুমতি না পাওয়ায় স্থগিত আমির হামজার মাহফিল

১৪

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিভিতে মিথ্যা তথ্য, পুতুলের বিরুদ্ধে চার্জশিট

১৫

ইয়েমেন ইস্যুতে ওআইসি প্রস্তাবে সমর্থন নাও দিতে পারে ইরান: আরাগচি

১৬

শান্তি আলোচনার জন্য বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: আরাগচি

১৭

রিসোর্টে অগ্নিকাণ্ড: স্ত্রী-সন্তানসহ পরিবারের ৬ সদস্যকে হারালেন নূর আলম

১৮

সৌদি আরব-ইয়েমেন সংঘাত নিরসনে প্রস্তুত তেহরান: বাঘেই

১৯

সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প

২০