মোহাম্মদপুরে চাঁদাবাজদের হামলায় কাপড় ব্যবসায়ী আহত, টাকা ছিনতাই - সমকন্ঠ
সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৯ অগাস্ট ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মোহাম্মদপুরে চাঁদাবাজদের হামলায় কাপড় ব্যবসায়ী আহত, টাকা ছিনতাই

রাজধানীর মোহাম্মদপুর থানার রায়েরবাজার সুলতানগঞ্জ এলাকায় চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় শফিকুল ইসলাম (৩০) নামের এক কাপড় ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৮ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

আহতের স্ত্রী তানিশা রহমান জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে রায়েরবাজারে কাপড়ের ব্যবসা করছেন। সম্প্রতি কিছু লোক নিয়মিত তার কাছে চাঁদা দাবি করে আসছিল। সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে শফিকুল স্থানীয় একটি এটিএম বুথ থেকে টাকা তুলে বাসায় ফেরার পথে সুলতানগঞ্জ এলাকায় কয়েকজন অজ্ঞাত দুর্বৃত্ত তার পথরোধ করে। তারা আবারও চাঁদা দাবি করে। তিনি রাজি না হওয়ায় দুর্বৃত্তরা চাপাতি দিয়ে হাত, পিঠ ও মুখে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এসময় তার কাছে থাকা ১৬ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা।

তানিশা রহমান আরও বলেন, খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসার পর তাকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বিকেলের দিকে গুরুতর জখম অবস্থায় ব্যবসায়ী শফিকুল ইসলামকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

১০

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১১

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১২

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১৩

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৪

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১৫

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১৬

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১৭

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৮

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৯

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

২০