কুষ্টিয়ায় পদ্মার চরে মিলল ভ্যান চালকের গলা কাটা লা'শ - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
১৮ অগাস্ট ২০২৫, ৪:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় পদ্মার চরে মিলল ভ্যান চালকের গলা কাটা লা’শ

কুষ্টিয়ার কুমারখালীতে হৃদয় হোসেন(১৫) নামে এক ব্যাটারি চালিত ভ্যান চালকের জবাই করা লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর বাঁধ এলাকার পদ্মার চর থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।

কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
নিহত হৃদয় হোসেন কুমারখালী উপজেলার এলোঙ্গি এলাকার ইউনুস আলীর ছেলে। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,রোববার বিকেলে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় হৃদয়। রাতে বাড়ি না ফিরলে পরিবারেরর সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির করেও তার সন্ধান মেলেনি। সোমবার সকালে স্থানীয়রা পদ্মার চরে একটি জবাই করা লাশ পরে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেই। পরে হৃদয়ের পরিবার ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করে।

নিহতের বাবা ইউনুস আলী বলেন, বিকেলে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় হৃদয়। বাবার দাবি ভ্যান ছিনতাইয়ের উদ্দেশে হত্যা করা হয় তার ছেলেকে।

এবিষয়ে আমিরুল ইসলাম বলেন, জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। এছাড়া ভ্যান উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০