আমদানির খবরে বাজারে কমেছে পেঁয়াজের দাম - সমকন্ঠ
রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৭ অগাস্ট ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমদানির খবরে বাজারে কমেছে পেঁয়াজের দাম

ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে দেশের বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। গত দুই দিনের ব্যবধানে প্রতি কেজিতে সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত কমেছে দাম। ব্যবসায়ীদের মতে, পেঁয়াজের সরবরাহ ঠিক থাকলে দাম আরো কমতে পারে।

রবিবার (১৭ আগস্ট) ভারত থেকে তিনটি স্থলবন্দর দিয়ে পেঁয়াজবোঝাই ট্রাক ঢুকেছে।

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পাঁচটি ট্রাকে ১৪৯ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ বাংলাদেশে ঢুকেছে বলে স্থানীয় আমদানিকারকেরা জানিয়েছেন।

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়েও ভারত থেকে পেঁয়াজ আমদাানি শুরু হয়েছে। রবিবার বিকেলে আমদানিকারক প্রতিষ্ঠান রেবতী কুমার বিশ্বাসের অয়ন ট্রেডার্স দুই ট্রাক ভর্তি ৫০ টন পেঁয়াজ আমদানি করে। এ ছাড়া পেঁয়াজভর্তি ১৪টি ট্রাক ভারতের ঘোজাডাঙা বন্দরে অপেক্ষায় রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে এসেছে ৭৭৯ টন পেঁয়াজ। রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ২৭টি ট্রাকে এসব পেঁয়াজ আনা হয়।

এর আগে গত বৃহস্পতিবার চারটি ট্রাকে ১০০ টন পেঁয়াজ সোনামসজিদ স্থলবন্দরে আনা হয়।

আমদানিকারকরা বলছেন, দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে সরকার আমদানির অনুমতি দিয়েছে।

আমদানির গতি অব্যাহত থাকলে পেঁয়াজের দাম কমে আসবে এবং বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে।
মাসুম হোসেন নামের এক ক্রেতা বলেন, ‘দিন দিন সব কিছুর দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। এর মধ্যে হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় আমরা বিপাকে পড়ে যাই। এতে ক্রয় করতে সমস্যা হচ্ছিল। দুই দিন আগে পেঁয়াজ কেজিতে ৭৫ টাকা করে কিনলেও আজ ৬৫ টাকায় কিনেছি।

পেঁয়াজের দাম আরো কমলে আমাদের সাধারণ ক্রেতাদের জন্য ভালো হবে।’
পেঁয়াজ বিক্রেতা আবু তাহের বলেন, ‘ভারত থেকে আমদানি খবরে বাজারে দেশি পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। দুই দিন আগে পাইকারিতে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৭৫-৮০ টাকা দরে। আজ তা কমে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ টাকা দরে। কমেছে কেজিতে ১০-১৫ টাকা। আমরা কম দামে কিনলে কমে বিক্রি করব।’ ভারত থেকে পেঁয়াজ প্রচুর আমদানি হলে দাম আরো কমবে বলে মনে করছেন বিক্রেতারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

ইরানের সঙ্গে বর্ডার বন্ধ করছে ইরাক

ইসরায়েল অধিকৃত সিরিয়ায় নেতানিয়াহু, প্রতিবাদ সৌদি আরবের

১০

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

১১

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

১২

ইরান-মার্কিন আলোচনা পুনরায় শুরু করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান

১৩

কুমারখালীতে সারের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

১৪

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও!

১৫

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

১৬

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

১৭

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

১৮

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

১৯

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

২০