পাতাল মেট্রোরেলের ব্যয় বাড়ল ১০ হাজার কোটি টাকা - সমকন্ঠ
সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৭ অগাস্ট ২০২৫, ১০:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাতাল মেট্রোরেলের ব্যয় বাড়ল ১০ হাজার কোটি টাকা

দেশের প্রথম পাতাল মেট্রোরেল এমআরটি লাইন-১ প্রকল্পের ব্যয় শুরুতে ধরা হয়েছিল ৪৯ হাজার ৫১৬ কোটি টাকা। নতুন প্রাক্কলনে তা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ হাজার ৫৪৫ কোটি টাকায়। অর্থাৎ প্রায় ১০ হাজার কোটি টাকা বেড়েছে প্রকল্প ব্যয়। এ ব্যয় আরও বাড়তে পারে বলে জানিয়েছে প্রকল্প দপ্তর।

রোববার (১৭ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে প্রকল্পের ব্যয় বাড়ার তথ্য জানায় ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-১) পরিচালক মো. আবুল কাসেম ভূঁঞা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মূল ডিপিপিতে (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) পিএ খাতের ব্যয় ধরা হয়েছিল ৩৯ হাজার ৪৫০ কোটি টাকা। তবে হালনাগাদ হিসাবে তা বেড়ে আনুমানিক ৭৫ হাজার ৬৪৯ কোটি টাকায় পৌঁছাতে পারে। তবে সব প্যাকেজের দরপত্র প্রক্রিয়া শেষ না হওয়ায় এখনই ডিপিপি সংশোধনের প্রস্তাব পাঠানো হয়নি।

এতে আরও বলা হয়, ২০১৯-২৪ সালের মধ্যে ডলারের বিনিময় হার ৪২ শতাংশ বেড়েছে। পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বৈশ্বিক মূল্যস্ফীতি, নির্মাণসামগ্রীর দাম ও শ্রমিকের মজুরি বাড়ার কারণে ব্যয় বেড়েছে। এ ছাড়া অংশীজনদের অনুরোধে পাতাল স্টেশনের নকশা একাধিকবার সংশোধন করতে হয়েছে। এ জন্য ব্যয় বেড়েছে।

প্রকল্পের দরপত্র প্রস্তাবের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এমআরটি লাইন-১ প্রকল্পের ১২টি প্যাকেজের মধ্যে এখন পর্যন্ত আটটির দরপত্র জমা পড়েছে। এর মধ্যে একটির কাজ প্রায় শেষ। সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচিত হয়েছে চারটি জাপানি, দুটি চীনা ও দুটি ভারতীয় প্রতিষ্ঠান। এ ছাড়া তিনটি প্যাকেজে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশি কন্ট্রাক্টর সহযোগী হিসেবে যুক্ত রয়েছে। তবে সামগ্রিকভাবে কন্ট্রাক্টরদের প্রস্তাবিত দর ডিপিপিতে ধরা অনুমানের তুলনায় অনেক বেশি।

রাজধানীতে ৩১ দশমিক ২৪১ কিলোমিটার দীর্ঘ পাতাল ও উড়াল রুট মিলিয়ে গড়া হচ্ছে এমআরটি লাইন-১। ১২টি প্যাকেজের মাধ্যমে নির্মাণ হবে পাতাল মেট্রো। এরই মধ্যে ডিপো এলাকার উন্নয়নকাজ শেষ হলেও অন্য ১১টি প্যাকেজের ক্রয়প্রক্রিয়া এখনো চলমান।

২০২৬ সালের ডিসেম্বরে এ প্রকল্পের কাজ শেষ করার কথা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

১০

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১১

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১২

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১৩

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৪

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১৫

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১৬

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১৭

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৮

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৯

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

২০