যুদ্ধাপরাধ মামলার সাক্ষীসহ ৪ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৬ অগাস্ট ২০২৫, ১২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুদ্ধাপরাধ মামলার সাক্ষীসহ ৪ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে করা মামলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৪ নেতাকে গ্রেপ্তার করেছে ঈশ্বরদী থানা পুলিশ।

শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষী বীর মুক্তিযোদ্ধা আ.ত.ম শহিদুজ্জামান নাসিম (৭৫), সলিমপুর ইউনিয়নের মিরকামারি এলাকার আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম মালিথা (৫২), লক্ষীকুন্ডা ইউনিয়নের চরকুরলিয়া এলাকার আওয়ামী লীগ নেতা লালন প্রামানিক (৩৭) ও একই এলাকার যুবলীগ নেতা আরিফুল ইসলাম আরিফ (২৭)।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুন নূর জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকেলেই আদালতে পাঠানো হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা শহিদুজ্জামান নাসিম একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির মাওলানা আবদুস সোবহানের মামলার সাক্ষী ছিলেন।

আবদুস সোবহান পাবনা জেলা জামায়াতের প্রতিষ্ঠাতা আমির ও মজলিশে শুরার সদস্য ছিলেন। ১৯৬২ ও ১৯৬৫ সালে তিনি জামায়াত থেকে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। মুক্তিযুদ্ধ শুরুর পর পাবনায় শান্তি কমিটি গঠিত হলে সোবহান প্রথমে ওই কমিটির সাধারণ সম্পাদক ও পরে সহ-সভাপতি হন। ১৯৯১ ও ২০০১ সালেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

আওয়ামী শাসনকালে ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি সোবহানকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। তবে কারাগারে অসুস্থ হয়ে পড়ায় ২০২০ সালের ২৪ জানুয়ারি তাকে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। সবশেষ ওই বছর ফেব্রুয়ারিতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোবহানের মৃত্যু হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০