১৫ আগস্ট ঘিরে ফানুস উড়ানো নিষিদ্ধ করলো পুলিশ - সমকন্ঠ
রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৪ অগাস্ট ২০২৫, ৩:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১৫ আগস্ট ঘিরে ফানুস উড়ানো নিষিদ্ধ করলো পুলিশ

রাজধানীর মহানগর এলাকায় একদিনের জন্য যে কোনো ধরনের ফানুস উড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক গণবিজ্ঞপ্তিতে ডিএমপি বলছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ক্ষমতাবলে ১৪ অগাস্ট রাত ১১টা থেকে ১৫ অগাস্ট রাত ১২টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় যে কোনো প্রকার ফানুস উড়ানো নিষিদ্ধ করা হলো।
পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সবাইকে এ নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছেন।

তবে ঠিক কি কারণে এই ফানুস উড়ানো নিষিদ্ধ করা হয়েছে সে ব্যাপারে গণবিজ্ঞপ্তিতে কোনো তথ্য জানানো হয়নি।

এ বিষয়ে পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার আওয়ামী লীগের কালো ফানুস উড়ানোর একটা পরিকল্পনার খবর তাদের কাছে আসে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ এদিন ফানুস উড়ানো নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি দিয়েছে।

সাধারণত বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট নির্বিঘ্নে উদযাপনের জন্য পুলিশের পক্ষ থেকে ফানুস, পটকা কিংবা আতশবাজি ব্যবহার না করার নির্দেশনা থাকে। তবে ওই নির্দেশনা মানার ক্ষেত্রে বরাবর অনীহাই দেখা গেছে।

ফানুস উড়াতে গিয়ে দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে, ফানুস থেকে বাসা ও দোকানে আগুন লাগার ঘটনাও ঘটে। মেট্রোরেলের লাইনেও ফানুস আটকে দুর্ঘটনার ঝুঁকি তৈরি করেছে অতীতে।

এর আগে, গত বছর আতশবাজি ও ফানুস নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে হাই কোর্ট রুল জারি করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

ইরানের সঙ্গে বর্ডার বন্ধ করছে ইরাক

ইসরায়েল অধিকৃত সিরিয়ায় নেতানিয়াহু, প্রতিবাদ সৌদি আরবের

১০

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

১১

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

১২

ইরান-মার্কিন আলোচনা পুনরায় শুরু করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান

১৩

কুমারখালীতে সারের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

১৪

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও!

১৫

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

১৬

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

১৭

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

১৮

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

১৯

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

২০