সৌদিতে ইরান প্রশিক্ষিত ১০ সন্ত্রাসী গ্রেফতার - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩০ সেপ্টেম্বর ২০২০, ১০:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সৌদিতে ইরান প্রশিক্ষিত ১০ সন্ত্রাসী গ্রেফতার

ছবি: ডয়চে ভেলে

অস্ত্র, বিস্ফোরকসহ ইরানে প্রশিক্ষণ নেয়া ১০ সন্ত্রাসীকে গ্রেফতারের কথা জানিয়েছে সৌদি আরব। ওই সন্ত্রাসীদের ইরান প্রশিক্ষণ দিয়েছে বলে দাবি দেশটির।

সৌদি আরবের গোয়েন্দা সংস্থা জানিয়েছে, গত সপ্তাহে এ ১০ জনকে আটক করা হয়। তদন্তের পর দুইটি ঘাঁটিতে অভিযান চালিয়েছে সৌদি নিরাপত্তা বাহিনী। খবর ডয়চে ভেলের।

সৌদি প্রেসিডেন্সি অফ স্টেট সিকিউরিটির মুখপাত্র জানিয়েছেন, এদের মধ্যে তিনজনকে ইরান বিশেষ প্রশিক্ষণ দিয়েছিল। তারা ইরানে সামরিক প্রশিক্ষণ পেয়েছে।

তাছাড়া কীভাবে বিস্ফোরক তৈরি করতে হয়, তার প্রশিক্ষণও তাদের দেয়া হয়েছে। বাকি সাতজন আলাদা আলাদা ভূমিকা পালন করত।

গ্রেফতারকৃতদের কাছ থেকে পাঁচ কেজি গানপাউডার, ১৭ প্যাকেট রাসায়নিক, মিলিটারি ইউনিফর্ম, ছুরি, কালাশনিকভ মেশিন গান, রাইফেল, পিস্তল, প্রচুর গুলি পাওয়া গেছে বলে জানানো হয়েছে।

এদিকে সৌদি আরবের এমন অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে এটিকে বানোয়াট বলে আখ্যায়িত
করেছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খতিবজাদেহ মঙ্গলবার বলেছেন, রাজনৈতিক যুক্তিবাদকে একপাশে রেখে নোংরামি প্রদর্শনের অংশ হিসেবে সৌদি শাসকরা জনগণের মতামত প্রভাবিত করতে এবং নিজস্ব ব্যর্থ প্রচেষ্টাগুলো লুকানোর উদ্দেশ্যে ইরানের বিরুদ্ধে মিথ্যা অপবাদের পথ বেছে নিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০