এমসি কলেজে ধর্ষণের প্রতিবাদে মিশিগানে বাংলাদেশিদের মানববন্ধন - সমকন্ঠ
বুধবার , ১৫ জুলাই ২০২৬
সমকন্ঠ
২৮ সেপ্টেম্বর ২০২০, ১:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এমসি কলেজে ধর্ষণের প্রতিবাদে মিশিগানে বাংলাদেশিদের মানববন্ধন

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে বর্বরোচিত তরুণী ধর্ষণসহ বাংলাদেশে সাম্প্রতিক সব যৌন নিপীড়নের ঘটনার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে মানববন্ধন ও প্রতিবাদসভা করেছেন প্রবাসীরা।

স্থানীয় সময় রোরবার বিকাল ৫টার দিকে বাংলা টাউনখ্যাত হেমট্রামিক সিটির কর্নান্টে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

ক্ষুব্ধ সচেতন বাংলাদেশি প্রবাসীদের ব্যানারে ওই প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। প্ল্যাকার্ড-ফেস্টুন হাতে রাস্তার পাশে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন তারা।

প্রতিবাদসভায় সভাপতিত্ব করেন ইউটিউবার অ্যাক্টিভিস্ট লাল মিয়া লালু ও সঞ্চালক ছিলেন প্রবাসী সাংবাদিক মোস্তফা কামাল।

এতে বক্তব্য রাখেন হেমট্রামিক সিটির বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলম্যান মো. কামরুল হাসান, এমসি কলেজের সাবেক ছাত্রনেতা খন্দকার ইউসুফ কামাল, প্রবাসী সাংবাদিক সেলিম আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগানের সহআহ্বায়ক মোহাম্মদ মঈনুল হক, সমাজকর্মী মিসবাউর চৌধুরী, ব্যবসায়ী বশিরউদ্দিন, সাবেক ছাত্রনেতা মনজুরুল করিম তুহিন, সমাজকর্মী নাজেল হুদা, ব্যবসায়ী নেতা আরমানি আসাদ প্রমুখ।

প্রতিবাদসভায় বক্তারা বলেন, সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণ ও খাগড়াছড়ির ধর্ষণের ঘটনা আমাদের মর্মাহত করেছে। মানবিক এই বিপর্যয়ে আমাদের বিবেককে নাড়া দিয়েছে। আমরা দেশের প্রত্যেকটি ধর্ষণের ঘটনার সঠিক তদন্তপূর্বক বিচার চাই।

দ্রুত বিচার করে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। এমসি কলেজে গৃহবধূ ধর্ষণের নেপথ্যে গডফাদারদেরও আইনের আওতায় এনে ঐতিহ্যবাহী ক্যাম্পাসকে নিরাপদ রাখার দাবি জানান। বর্বরোচিত ঘটনায় সিলেটের মেয়র আরিফুল হকের ভূমিকা এবং খুব দ্রুততার সঙ্গে কয়েকজন ধর্ষককে গ্রেফতার করায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশংসাও করেছেন বক্তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে টানা সাত ঘণ্টার বিমান হামলা সমাপ্ত- সেন্টকম

ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরান সংশ্লিষ্ট লেনদেনে মার্কিন নিষেধাজ্ঞা, জব্দ ১৩০ মিলিয়ন ডলার

জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া-শিক্ষা ব্যবস্থার সংকট নিয়ে সংসদে আলোচনা

১০ বোর্ডে ৫ বিষয়ের এইচএসসি পরীক্ষা আজ, দুপুরে লংমার্চ

আগুন লড়াইয়ে আর্জেন্টিনা-ইংল্যান্ড

মার্কিন শয়তানি শেষ না হওয়া পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে- আইআরজিসি

৩ মাসের শিশুর পা ভাঙার ভিডিওটি এআই দিয়ে বানানো, জানাল পুলিশ ও পরিবার

এইচএসসি পরীক্ষা নিয়ে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান বিরোধীদলের

সাত জেলায় বন্যায় ৫৬ জনের মৃত্যু, আশ্রয়কেন্দ্রে ১০ হাজারের বেশি মানুষ

১০

ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন

১১

ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আমরণ অনশন

১২

ইউক্রেনকে ৫০ হাজার ড্রোন দিচ্ছে জার্মানি

১৩

আমরা জুলাই শহীদদের কাছে চিরঋণী- জামায়াত আমির

১৪

হরমুজের পর এবার লোহিত সাগরের ‘বাব আল-মান্দেব প্রণালি’ বন্ধের ইঙ্গিত ইরানের

১৫

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বাধা দেওয়ায় বিএনপির নেতাকর্মীদের মারধর ও বাইকে আগুন

১৬

কুয়েতে মার্কিন সামরিক স্থাপনাতে ড্রোন-মিসাইল ছুড়ল ইরান

১৭

পুলিশের লাঠিপেটার পর ফের সংসদ এলাকায় শিক্ষার্থীদের অবরোধ, বাস ভাঙচুর

১৮

সংসদ ভবনে ঢোকার চেষ্টা, আন্দোলনরত শিক্ষার্থীদের লাঠিপেটা করে সরাল পুলিশ

১৯

শিক্ষার্থীদের অবরোধে রাজধানীজুড়ে তীব্র যানজট

২০