৮ দফা দাবী আদায়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও মেডিকেল কলেজে প্রতিকী শাট-ডাউন কর্মসূচী পালন করেছে নার্স ও মিডওয়াইফার’রা। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে ও মেডিকেল কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচী পালন করেন তারা। এছাড়াও জেনারেল হাসপাতালের সামনে মেডিকেল টেকনোলোজিষ্টরাও কর্মসূচী পালন করেন।
এতে বক্তব্য রাখেন বিএনএ সদস্য, কুষ্টিয়া মেডিকেল কলেজের সিনিয়র স্টাফ নার্স হাফিজুর রহমান, জেনারেল হাসপাতালের নার্সিং সুপারভাইজার শাহানাজ খাতুন, কুষ্টিয়া নার্সেস এসোসিয়েশনের সভাপতি তাজনিরা সুলতানা।
বক্তারা বলেন, আর কোন যুক্তি নয়, তাদের যৌক্তিক দাবী মেনে নিতে হবে।
মন্তব্য করুন