৩ লাখ টাকায় খুনের চুক্তি, জানা গেল চাঞ্চল্যকর তথ্য - সমকন্ঠ
রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২০ অক্টোবর ২০২৫, ১:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৩ লাখ টাকায় খুনের চুক্তি, জানা গেল চাঞ্চল্যকর তথ্য

রাজধানীর মিরপুরে আমির হোসেন নামে এক ব্যবসায়ীকে হত্যার পরিকল্পনার অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক রাসেল খান। তিনি ৩ লাখ টাকার বিনিময়ে ভাড়াটে খুনি দিয়ে ওই ব্যবসায়ীকে হত্যা করার পরিকল্পনা করেন।

রোববার (১৯ অক্টোবর) বিকালে রাসেল খান ও এক ভাড়াটে খুনির কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়। ফেসবুকে ছড়িয়ে পড়া ওই অডিও নিয়ে স্থানীয় রাজনীতিতে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। অনেকে অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

যুগান্তরের হাতে আসা ৬ মিনিট ২৪ সেকেন্ডের একটি হোয়াটসঅ্যাপ কল রেকর্ডে শোনা যায়, রাসেল খান নামের ওই নেতা এক ভাড়াটে খুনিকে ৩ লাখ টাকার চুক্তিতে আমির নামে এক ব্যক্তিকে হত্যার নির্দেশ দিচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিরপুর-১১ নম্বরের মোহাম্মদিয়া মার্কেটের ব্যবসায়ী ও মার্কেট কমিটির সাধারণ সম্পাদক আমির হোসেনের সঙ্গে মার্কেট উন্নয়ন প্রকল্পকে ঘিরে রাসেল খানের বিরোধ চলছিল। মার্কেটটিকে বহুতল ভবনে রূপান্তরের পরিকল্পনা নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধের জেরে এ হত্যার পরিকল্পনা করা হয় বলে ধারণা করা হচ্ছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে রাসেল খান বলেন, এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার। ওই অডিওতে যে কণ্ঠ শোনা গেছে, সেটা আমার নয়। আমার নাম্বার ব্যবহার করে আমার ছবি লাগিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদুর রহমান যুগান্তরকে বলেন, অডিওটি আমরা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

১০

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১১

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১২

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১৩

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৪

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১৫

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১৬

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১৭

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৮

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৯

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

২০