২ স্ত্রীসহ মালয়েশিয়ার সাবেক সেনাপ্রধান আটক - সমকন্ঠ
সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৯ জানুয়ারী ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২ স্ত্রীসহ মালয়েশিয়ার সাবেক সেনাপ্রধান আটক

মালয়েশিয়ার সাবেক সেনাপ্রধান মোহাম্মদ হাফিজউদ্দিন জানতান এবং তার দুই স্ত্রীকে আটক করেছে দেশটির দুর্নীতি দমন সংস্থা। ইতোমধ্যে তাদেরকে আদালতেও হাজির করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি ও স্টার মালয়েশিয়া

সামরিক বাহিনীর একটি ক্রয় প্রকল্পে দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান, তার দুই স্ত্রী ও অপর দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

হাফিজউদ্দিন ও তার দুই স্ত্রীকে ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করেছে মালয়েশিয়ার দুদক ‘এমএসিসি’।

সেনাবাহিনীর ক্রয় প্রক্রিয়ায় দুর্নীতির তদন্তের অংশ হিসেবে ওই তিনজনকে আটক করা হয়। মালয়েশিয়ার দুর্নীতি দমন কর্তৃপক্ষ এমএসিসির ভ্যানে করে স্থানীয় সময় সকাল ১০টার দিকে তাদের আদালতে আনা হয়। সেদিন একই মামলার সূত্রে অপর এক দম্পতিকেও আটক করা হয়। তাদেরকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন এমএসিসির প্রধান কমিশনার আজম বাকি। তিনি জানান, এ বিষয়ে এখনো তদন্ত চলছে।

আজম বাকির বরাত দিয়ে প্রকাশিত বিবৃতিতে আরও বলা হয়, ‘স্বচ্ছতা ও পেশাদারিত্বের সঙ্গে তদন্ত চালানোর বিষয়ে এমএসিসি অঙ্গীকারবদ্ধ’।

ওই মামলার সূত্রে গত বছরের শেষ থেকে শুরু করে এখন পর্যন্ত বেশ কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ। একজন সন্দেহভাজন ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের ছয়টি ব্যাংক অ্যাকাউন্টও জব্দ করেছে দুর্নীতি দমন কর্তৃপক্ষ। তবে ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।

বস্তুত, এই মামলার বিষয়ে তেমন কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি। তবে একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক লেনদেনসূত্রে তদন্ত প্রক্রিয়া শুরু হয়।

হাফিজউদ্দিনের বিরুদ্ধে তদন্ত শুরু হলে গত ডিসেম্বরে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়।

সরকারি সংবাদ সংস্থা বেরনামা জানিয়েছে, এমএসিসি এই মামলা সংশ্লিষ্ট ২৪ লাখ রিঙ্গিত (পাঁচ লাখ ৯১ হাজার মার্কিন ডলার) নগদ অর্থ পাচারের উদ্যোগ বানচাল করেছে।

বুধবার আজমের বরাত দিয়ে বেরনামা জানায়, মামলা-সংশ্লিষ্ট এক ব্যক্তি এক অবস্থান থেকে আরেক অবস্থানে অর্থ পাচারের চেষ্টা চালাতে গিয়ে ধরা পড়েন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবি শিক্ষার্থী মারধরের ঘটনায় ৪ রেলকর্মী সাময়িক বরখাস্ত

রাজশাহী স্টেশনে শিক্ষার্থীকে মারধরে সম্পৃক্ততা নেই আনসারের

সিরিয়ার সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

১০

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

১১

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

১২

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

১৩

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

১৪

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১৫

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১৬

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১৭

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৮

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১৯

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

২০