১৩ বছরে প্রথমবার ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ ডেস্ক :
২৩ অগাস্ট ২০২৫, ৪:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১৩ বছরে প্রথমবার ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ সরকারের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দার। এটি ১৩ বছরের মধ্যে প্রথমবার পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশে রাষ্ট্রীয় সফর।

গত বছরের আগস্টে বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে শেখ হাসিনার সরকার পতনের পর থেকে ইসলামাবাদ ও ঢাকার মধ্যে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পেয়েছে, বাণিজ্য ও দ্বিপাক্ষিক সম্পর্কের উল্লেখযোগ্য উন্নতি দেখা যাচ্ছে।

শনিবার (২৩ আগস্ট) রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটি থেকে ইসহাক দারের বিদায়ের সময় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তিনি বাংলাদেশে ঐতিহাসিক সফর’ শুরু করেছেন। এক বিবৃতিতে বলা হয়, ঢাকায় তিনি বাংলাদেশি নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, প্রায় ১৩ বছর পর একজন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করছেন, এই সফর পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

২০১২ সালের নভেম্বরে শেষবারের মতো কোনো পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় সরকারি সফরে এসেছিলেন। সেই সময় হিনা রব্বানী খার ছয় ঘণ্টার জন্য বাংলাদেশ সফর করেছিলেন। তিনি ইসলামাবাদে এক শীর্ষ সম্মেলনে যোগ দিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, সফরকালে ইসহাক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসে সহ বিভিন্ন বাংলাদেশি নেতার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন।

এতে বলা হয়, বৈঠকগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্কের সম্পূর্ণ পরিসর এবং বেশ কয়েকটি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করা হবে।

এদিকে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বাসসকে জানিয়েছেন, এই সফরে বাণিজ্য, সংস্কৃতি, গণমাধ্যম, প্রশিক্ষণ এবং ভ্রমণের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার জন্য চার থেকে পাঁচটি সমঝোতা স্মারক সই হবে বলে আশা করা হচ্ছে।

গত এপ্রিল মাসে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের ঢাকা সফরের মাধ্যমে ১৫ বছর পর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক পুনরুজ্জীবিত হয়। গত মাসে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ঢাকা সফর করেন। এরপর পাকিস্তান ও বাংলাদেশ কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা-মুক্ত প্রবেশাধিকার প্রদানে সম্মত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০