হাসিনার ফাঁসির রায়ে খুশি এনায়েতপুরের তিন শহীদ পরিবার - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
১৭ নভেম্বর ২০২৫, ৮:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাসিনার ফাঁসির রায়ে খুশি এনায়েতপুরের তিন শহীদ পরিবার

শেখ হাসিনার ফাঁসির দণ্ডে খুশি হয়েছি। তবে আমাদের কলিজার টুকরা কি আর ফিরে আসবে? সব শহীদের বাবা-মা আল্লাহুর কাছে বিচার চেয়েছেন। সবই আল্লাহর তরফ থেকে হইছে। এখন দ্রুত রায় কার্যকর করতে হবে। সোমবার (১৭ নভেম্বর) জুলাই গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন সিরাজগঞ্জের এনায়েতপুরের শহীদ হাফেজ সিয়ামের বাবা গোপরেখী গ্রামের বয়োবৃদ্ধ আব্দুল কুদ্দুস। এ সময় নিজের জীবদ্দশায় রায় কার্যকর দেখতে চান বলেও জানিয়েছেন তিনি।

শহীদ সিয়ামের মা লাকি খাতুন বলেন, সব শহীদের মায়ের বুক ছিড়ে যাচ্ছে। সব সময় আল্লাহর কাছে বিচার চাইছি। আমরা তো ছেলে পাব না। তবে শুনে খুশি হইছি। ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে দ্রুত বিচার কার্যকর করতে হবে।

এছাড়া এনায়েতপুর থানা সদরে জুলাই আন্দোলনে শহীদ খুকনী ঝাউপাড়া গ্রামের ইয়াহিয়া ও মাধবপুর মহল্লার কলেজছাত্র সিহাব হোসেনের পরিবারের সদস্যরাও হাসিনার ফাঁসির রায়ের খবর শুনে খুশি।

এদিকে শহীদ হাফেজ সিয়াম ফাউন্ডেশনের পরিচালক আব্দুস ছালাম জানান, এ রায় কার্যকর করার মাধ্যমে ক্ষমতার অপব্যবহারকারী রাজনীতিবিদদের জন্য দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের দ্বারা জুলাই শহীদ ও আহতের পরিবার হামলার শিকার হতে পারেন। এছাড়া শহীদ সিয়ামকে যারা কবরস্থানে দাফনে বাধা দিয়েছিল তাদেরও আইনের আওতায় আনার দাবি জানাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সীমান্তের পাশে রাখাইনে জান্তার বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

১

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

২

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৩

রাজধানীতে পাঁচ বছরে আড়াই হাজার বেওয়ারিশ মরদেহ দাফন

৪

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

৫

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

৬

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

৭

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

৮

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

৯

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

১০

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

১১

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

১২

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

১৩

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১৪

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১৫

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

১৬

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

১৭

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

১৮

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

১৯

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

২০