হাসিনার কি মৃত্যুদণ্ড হবে?’- উৎকণ্ঠা ভারতের সংবাদ মাধ্যমে - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
১৭ নভেম্বর ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হাসিনার কি মৃত্যুদণ্ড হবে?’- উৎকণ্ঠা ভারতের সংবাদ মাধ্যমে

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে পতিত স্বৈরাচার শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা প্রথম মামলার রায় ঘোষণা করা হবে আজ। এই খবরটিকে আজ ফলাও করে প্রচার করা হচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যমে। বেশিরভাগ সংবাদ মাধ্যমে উৎকণ্ঠা প্রকাশ করেছে হাসিনার সম্ভাব্য মৃত্যুদণ্ড নিয়ে।

আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এ মামলা রায়ের জন্য ধার্য আছে। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

শেখ হাসিনার পাশাপাশি মামলায় অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

এই রায়ের আগে হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি জানিয়েছেন, রায় যা-ই হোক, তা মাকে ভারত নিরাপদেই রাখবে। এই খবরটিকে ভারতের প্রতিটি সংবাদ মাধ্যমই বেশ ভালোভাবে প্রচার করেছে।

শুধু প্রচারই নয়, প্রচারের ধরনও বেশ চোখে পড়ার মতো। প্রায় প্রতিটি সংবাদ মাধ্যমে প্রধান খবর হিসেবে রাখা হয়েছে এই খবরকে।

সকাল সাড়ে দশটা নাগাদ দেখা যায়, এনডিটিভির শীর্ষ ৫টি খবরের ৪টিই হাসিনার রায় ঘিরেই।

এদিকে দ্য হিন্দু সরাসরি আপডেট দিচ্ছে ক্ষণে ক্ষণে। হিন্দুস্তান টাইমসের শীর্ষ দুই খবরের একটিতে রাখা হয়েছে এই খবরকে।

এবিপি লাইভের শীর্ষ সংবাদ হিসেবে রাখা হয়েছে এই ইস্যুকে।

ওপার বাংলার গণমাধ্যম আনন্দবাজার পত্রিকায় প্রধান সংবাদ হিসেবে আছে এটি। সংবাদ প্রতিদিনেও একই দৃশ্য দেখা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সীমান্তের পাশে রাখাইনে জান্তার বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

১

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

২

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৩

রাজধানীতে পাঁচ বছরে আড়াই হাজার বেওয়ারিশ মরদেহ দাফন

৪

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

৫

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

৬

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

৭

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

৮

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

৯

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

১০

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

১১

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

১২

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

১৩

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১৪

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১৫

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

১৬

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

১৭

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

১৮

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

১৯

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

২০