‘সৌহার্দ্যপূর্ণ’ বৈঠকের পরও ট্রাম্পকে ‘ফ্যাসিস্ট’ ভাবেন মামদানি - সমকন্ঠ
বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৪ নভেম্বর ২০২৫, ২:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘সৌহার্দ্যপূর্ণ’ বৈঠকের পরও ট্রাম্পকে ‘ফ্যাসিস্ট’ ভাবেন মামদানি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এখনো ‘ফ্যাসিস্ট’ মনে করেন দেশটির নিউইয়র্ক শহরের নবনির্বাচিত বামপন্থি মেয়র জোহরান মামদানি। তিনি জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে ‘সৌহার্দ্যপূর্ণ’ বৈঠক হওয়া সত্ত্বেও তিনি এখনো মনে করেন মার্কিন প্রেসিডেন্ট একজন ‘ফ্যাসিস্ট’।

রোববার (২৩ নভেম্বর) এনবিসি নিউজকে তিনি বলেন, আগে যেমন বলেছি, আজও একই কথা বলছি।

এর আগে শুক্রবার (২১ নভেম্বর) রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। দীর্ঘ কয়েকমাসের পারস্পারিক সমালোচনাকে এড়িয়ে তারা নিউইয়র্কের ভবিষ্যৎ নিয়ে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন।

মামদানিকে নিয়ে সব সময় বিরুপ মন্তব্য করে আসা মার্কিন প্রেসিডেন্টও সেদিন বৈঠকে সাংবাদিকদের সামনে তার পক্ষ নিয়ে কথা বলেন। মামদানি এখনও কি ট্রাম্পকে ফ্যাসিস্ট মনে করেন কি না— এ প্রশ্ন করলে ট্রাম্পই হস্তক্ষেপ করে বলেন, ‘ঠিক আছে, আপনি বলতে পারেন—এটা বলা সহজ। ব্যাখ্যা করার চেয়ে বলা সহজ। আমার আপত্তি নেই।’

বৈঠকের এদকিন পর রোববার (২৩ নভেম্বর) সকালে সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে মামদানি বলেন, ‘প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার সময় আমি যে বিষয়টি মূল্যায়ন করেছি তা হলো—আমাদের মতবিরোধ বা এই মুহূর্তে পৌঁছাতে যে রাজনীতি ভূমিকা রেখেছে, সেসব বিষয় আমরা এড়িয়ে যাইনি।’

তিনি আরও বলেন, এই বৈঠকটিকে আমি ফলপ্রসূ বলে মনে করেছি। আমাদের আলোচনায় বারবার ফিরে এসেছে সেই সব ইস্যু, যেগুলো আমাদের নির্বাচনী প্রচারের মূল কথা ছিল—বাসাভাড়া, শিশু যত্নের খরচ, বাজারের দাম, ইউটিলিটির খরচ।

মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহরের জন্য ফেডারেল সহায়তা বন্ধ করা এবং ন্যাশনাল গার্ড মোতায়েনের হুমকি দেওয়ার পরও ট্রাম্প হোয়াইট হাউসে মামদানির ঐতিহাসিক বিজয়কে প্রশংসা করে বলেন, তিনি ‘দারুণ কাজ’ করতে পারবেন।

ট্রাম্প বলেন, আমরা তাকে সাহায্য করব যাতে সবার স্বপ্ন পূর্ণ হয়—একটি শক্তিশালী ও নিরাপদ নিউইয়র্ক গড়ে তোলার স্বপ্ন।

তথ্যসূত্র: জিও নিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

১

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

২

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

৩

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

৪

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

৫

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

৬

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

৭

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

৮

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

৯

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১০

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১১

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

১২

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

১৩

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

১৪

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

১৫

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

১৬

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

১৭

‘আমাদের দেশ জয়ী হচ্ছে’, শির সঙ্গে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প

১৮

কুষ্টিয়ায় খয়েরপুরে খুনের ঘটনায় ২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের : গ্রেপ্তার ২

১৯

চুকনগর গণহত্যার প্রত্যক্ষদর্শী বীর মুক্তিযোদ্ধা শান্তিলতা মল্লিকের শেষ বিদায়

২০