সৌদি আরবে রেকর্ড ৭ লাখ ৫০ হাজার কর্মী পাঠিয়েছে বাংলাদেশ - সমকন্ঠ
মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২ জানুয়ারী ২০২৬, ৭:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সৌদি আরবে রেকর্ড ৭ লাখ ৫০ হাজার কর্মী পাঠিয়েছে বাংলাদেশ

২০২৫ সালে সৌদি আরবে ৭ লাখ ৫০ হাজারেরও বেশি কর্মী পাঠিয়েছে বাংলাদেশ। এই সংখ্যা চলতি বছর কোনো একক দেশে সর্বোচ্চ বিদেশি কর্মী পাঠানোর রেকর্ড।
আরব নিউজ জানিয়েছে, প্রায় ৩৫ লাখ বাংলাদেশি সৌদি আরবে বাস করেন এবং কাজ করেন। প্রতি বছর ৫ বিলিয়ন ডলারেরও বেশি দেশে পাঠান।

প্রতিবেদনে বলা হয়, গত বছর বাংলাদেশি কর্মীদের জন্য শীর্ষ গন্তব্য হিসেবে সৌদি আরব নিজের স্থান ধরে রেখেছে। ২০২৫ সালে বিদেশে যাওয়া ১১ লাখেরও বেশি কর্মীর দুই-তৃতীয়াংশের বেশি সৌদি আরবকে বেছে নিয়েছেন।

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক আশরাফ হোসেন আরব নিউজকে বলেন, ‘গত বছর ৭ লাখ ৫০ হাজারেরও বেশি বাংলাদেশি সৌদি আরবে গেছেন। এখন পর্যন্ত এক বছরে সৌদি আরব বা অন্য কোনো দেশে লোক পাঠানোর ক্ষেত্রে এটি বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যা।

সর্বশেষ তথ্যে দেখা গেছে, ২০২৪ সালের তুলনায় এই সংখ্যা ১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ওই বছর প্রায় ৬ লাখ ২৮ হাজার জন কাজের জন্য সৌদি আরব গিয়েছিল।

গত অক্টোবরে সৌদি আরব এবং বাংলাদেশ একটি নতুন কর্মসংস্থান চুক্তি স্বাক্ষর করেছে। এটি শ্রমিক সুরক্ষা, মজুরি প্রদান, পাশাপাশি কল্যাণ ও স্বাস্থ্যসেবা বৃদ্ধি করবে বলে আশা করে হচ্ছে। ২০২৬ সালে দেশটিতে বাংলাদেশি কর্মীদের জন্য ৩ লাখ পর্যন্ত নতুন কর্মসংস্থান তৈরি হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, ২৪ ঘণ্টায় জামিন পেলেন এমপির চাচা-পিএস

রাবি শিক্ষার্থী মারধরের ঘটনায় ৪ রেলকর্মী সাময়িক বরখাস্ত

রাজশাহী স্টেশনে শিক্ষার্থীকে মারধরে সম্পৃক্ততা নেই আনসারের

সিরিয়ার সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

১০

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

১১

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

১২

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

১৩

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

১৪

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

১৫

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১৬

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১৭

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১৮

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৯

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

২০