সৌদি আরবে দেখা গেছে রমজানের চাঁদ - সমকন্ঠ
রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৯:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সৌদি আরবে দেখা গেছে রমজানের চাঁদ

সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। ঘোষণা অনুযায়ী, কাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে দেশটিতে পবিত্র রোজা শুরু হচ্ছে। এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। সৌদি আরবে সূর্যাস্ত হয় সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে। সূর্যাস্তের পরপরই দেশটির পূর্বাঞ্চলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ১৪৪৭ হিজরির রমজানের চাঁদ দেখা গেছে। চাঁদ দেখা কমিটিগুলো আকাশ পর্যবেক্ষণ শেষে আনুষ্ঠানিক ঘোষণা দেয়।

ফলে বুধবার থেকে দেশটিতে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। আজ রাতেই মুসল্লিরা প্রথম তারাবির নামাজ আদায় করবেন এবং শেষ রাতে সেহরি গ্রহণ করবেন।

আমিরাতেও বুধবার থেকে রমজান
সৌদি আরবের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত-এও রমজানের চাঁদ দেখা গেছে। দেশটির প্রেসিডেন্টিয়াল কোর্ট জানিয়েছে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে সেখানে রমজান শুরু হবে।

ওমানে বৃহস্পতিবার থেকে রোজা
উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোর মধ্যে প্রথম ঘোষণা দেয় ওমান। দেশটির সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে ১৪৪৭ হিজরির রমজান মাস শুরু হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ছোট ভাই নিহত

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

১০

ইরানের সঙ্গে বর্ডার বন্ধ করছে ইরাক

১১

ইসরায়েল অধিকৃত সিরিয়ায় নেতানিয়াহু, প্রতিবাদ সৌদি আরবের

১২

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

১৩

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

১৪

ইরান-মার্কিন আলোচনা পুনরায় শুরু করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান

১৫

কুমারখালীতে সারের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

১৬

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও!

১৭

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

১৮

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

১৯

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

২০