সৌদি আরবকে ন্যাটোর বাইরের গুরুত্বপূর্ণ মিত্র ঘোষণা ট্রাম্পের - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
১৯ নভেম্বর ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সৌদি আরবকে ন্যাটোর বাইরের গুরুত্বপূর্ণ মিত্র ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর বাইরে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্রদের একজন হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) হোয়াইট হাউসে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের (এমবিএস) সম্মানে নৈশভোজে অতিথিদের সামনে তিনি এ ঘোষণা দেন।

ট্রাম্প বলেন, ‘আজ রাতে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমরা সৌদি আরবকে আনুষ্ঠানিকভাবে ন্যাটোর বাইরের গুরুত্বপূর্ণ মিত্র (নন-ন্যাটো মেজর অ্যালাই) হিসেবে মনোনীত করে আমাদের সামরিক সহযোগিতাকে আরও উচ্চতায় নিয়ে যাচ্ছি, যা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র মাত্র ১৯টি দেশকে এই মর্যাদা দিয়েছে।

ট্রাম্প আরও বলেন, আমি এখনই আপনাদের প্রথমবারের মতো এ কথা বলছি। কারণ, তারা চেয়েছিলেন, আজ রাতের জন্য বিষয়টা একটু গোপন রাখা হোক।

শুধু গুরুত্বপূর্ণ মিত্র ঘোষণাই নয়; বরং ট্রাম্প চান, গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য যে পরিষদ গঠিত হবে, তাতেও একজন হিসেবে কাজ করবেন যুবরাজ মুহাম্মদ বিন সালমান। ট্রাম্প বলেন, ‘আমি আশা করি, যুবরাজ, আপনি ওই পরিষদে থাকবেন। আশা করি, আপনি দায়িত্ব গ্রহণ করবেন।

মার্কিন প্রেসিডেন্ট আগেই বলেছেন, তিনি ওই পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে গেছেন যুবরাজ মুহাম্মদ বিন সালমান। গতকাল হোয়াইট হাউসে দুই নেতার বৈঠকে সামরিক অস্ত্র চুক্তি, পারমাণবিক সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও যুক্তরাষ্ট্রে সৌদি বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে যুবরাজ বলেন, যুক্তরাষ্ট্রে সৌদি বিনিয়োগ ৬০ হাজার কোটি ডলার থেকে বাড়িয়ে ১ লাখ কোটি ডলার করা হচ্ছে। এছাড়া সৌদি আরবের কাছে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করা নিয়েও আলোচনা হয়েছে।

সূত্র: আল জাজিরা

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

১

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

২

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

৩

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

৪

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

৫

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

৬

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

৭

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

৮

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

৯

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১০

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১১

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

১২

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

১৩

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

১৪

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

১৫

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

১৬

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

১৭

‘আমাদের দেশ জয়ী হচ্ছে’, শির সঙ্গে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প

১৮

কুষ্টিয়ায় খয়েরপুরে খুনের ঘটনায় ২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের : গ্রেপ্তার ২

১৯

চুকনগর গণহত্যার প্রত্যক্ষদর্শী বীর মুক্তিযোদ্ধা শান্তিলতা মল্লিকের শেষ বিদায়

২০