সেপ্টেম্বরে আওয়ামী লীগের ৪০ ঝটিকা মিছিল, আগাম তথ্য চায় পুলিশ - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সেপ্টেম্বরে আওয়ামী লীগের ৪০ ঝটিকা মিছিল, আগাম তথ্য চায় পুলিশ

গ্রেফতার আতঙ্কের মধ্যেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল বেড় করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। চলতি মাসে অন্তত ৪০টি ঝটিকা মিছিল করেছে দলটি। এবং মিছিল থেকে প্রায় পাঁচ শতাধিক কর্মী গ্রেফতার করা হয়। এসব কর্মীর অধিকাংশই ঢাকার বাইরের। এদের ৪০ শতাংশই জামিন পেয়ে আবারও মিছিলে যোগ দিচ্ছে অভিযোগ পুলিশের।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ঝটিকা মিছিল ঠেকাতে ব্যর্থতার জন্য এবং এসব মামলার অভিযোগপত্র যথা সময়ে দিতে না পারলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সদরদপ্তর। ঝটিকা মিছিল ঠেকাতে ব্যর্থতার জন্য এরই মধ্যে মোহাম্মদপুরের সহকারী কমিশনারসহ তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারও করেছে ডিএমপি।

জানা গেছে, চলতি সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের অন্তত ৪০টি ঝটিকা মিছিল থেকে অন্তত দুই শ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে।

ডিএমপি মিডিয়া সেলের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘এ ক্ষেত্রে আমরা কোনো ধরনের ছাড় দেব না। ইতোমধ্যে আপনারা দেখেছেন ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী ও অর্থ সহায়তাকারীসহ অনেককে আমরা গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছি।

মিছিলের অভিযোগে গ্রেফতার অনেকে ৭ থেকে ১৫ দিনের মধ্যে জামিনে মুক্তি পেয়ে আবারও মিছিলে যোগ দিচ্ছে। আর গ্রেফতারকৃত বেশিরভাগই ঢাকার বাইরের।

তালেবুর রহমান বলেন, ‘যারা গ্রেফতার হয়েছে, এদের ভেতরে আমরা লক্ষ করেছি অনেকে ঢাকায় থাকেন না। তারা অনেকেই ঢাকার বাইরে থেকে এসে এসব মিছিলে অংশগ্রহণ করেছেন, অথবা চলে গেছে। অনেকে অর্থের বিনিময়ে ঢাকার বাইরে থেকে এসে এসব মিছিলে অংশগ্রহণ করেছেন।’

এদিকে বুধবার বিকেলে রাজধানীর মিন্টোরোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেসনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, আমরা আগাম তথ্য পেলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের অপতৎপরতা কার্যকরভাবে মোকাবেলা করতে ও তাদের আইনের আওতায় নিয়ে আসতে পারবো।

তিনি আরও বলেন, রাজধানীর আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের যে কোনো অপতৎপরতা রোধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এ বছরের ১০মে রাজনৈতিক দলটির সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১১

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১২

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১৩

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৪

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৫

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৬

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৭

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৮

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৯

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

২০