সিলেটে মধ্যরাতে দুর্বৃত্তদের আগুনে পুড়ল অ্যাম্বুলেন্স-বাস - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
১৬ নভেম্বর ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে মধ্যরাতে দুর্বৃত্তদের আগুনে পুড়ল অ্যাম্বুলেন্স-বাস

সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে মধ্যরাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি বাসেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। দুই স্থানে অগ্নিসংযোগে কেউ হতাহত না হলেও অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ পুড়ে গেছে।

শনিবার (১৫ নভেম্বর) রাত আড়াইটার দিকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের ভেতরে পার্কিং এলাকায় থাকা অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। কয়েক সেকেন্ডের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে হাসপাতালজুড়ে আতঙ্ক দেখা দেয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও অ্যাম্বুলেন্সটি ছাই হয়ে যায়।

হাসপাতাল সূত্র ও সিসিটিভি ফুটেজ থেকে জানা যায়, দুটি মোটরসাইকেলে পাঁচজন তরুণ হাসপাতালের মূল ফটকের সামনে এসে থামে। তাদের মধ্যে দুজন হাতে দাহ্য পদার্থ ভর্তি বোতল নিয়ে পরিকল্পিতভাবে অ্যাম্বুলেন্সটির কাছে যায় এবং তাতে আগুন ধরিয়ে দ্রুত মোটরসাইকেলে ফিরে পালিয়ে যায়। ঘটনাস্থলে থাকা নৈশ পাহারাদারেরা ধোয়া দেখে বিষয়টি বুঝতে পারেন এবং চিকিৎসকদের জানান।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মিজানুর রহমান চৌধুরী বলেন, ‘রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা হাসপাতালের ভেতর ঢুকে অ্যাম্বুলেন্সে আগুন লাগিয়ে পালিয়ে যায়। ফায়ার সার্ভিস দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের ঘটনা হয়নি, তবে অ্যাম্বুলেন্সটি পুরোপুরি পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের সদস্য জুনাইদ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাত ৩টা ১৫ মিনিটে একটি ইউনিট হাসপাতালের উদ্দেশে রওনা দেয় এবং ৩টা ৪৮ মিনিটে ফিরে আসে। ঠিক এর কিছুক্ষণ পর রাত ৩টা ৫০ মিনিটে কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন লাগার খবর আসে। সেখানে আগুন নিয়ন্ত্রণ করে ফায়ার সার্ভিসের গাড়িটি রাত ৪টা ৫০ মিনিটে স্টেশনে ফিরে আসে।

অগ্নিসংযোগের উদ্দেশ্য, পরিকল্পনা বা কারা এতে জড়িত থাকতে পারে—এসব বিষয়ে জানতে সিলেট মহানগর পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এবং কোতোয়ালি মডেল থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের কাউকে পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সীমান্তের পাশে রাখাইনে জান্তার বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

১

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

২

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৩

রাজধানীতে পাঁচ বছরে আড়াই হাজার বেওয়ারিশ মরদেহ দাফন

৪

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

৫

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

৬

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

৭

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

৮

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

৯

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

১০

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

১১

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

১২

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

১৩

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১৪

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১৫

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

১৬

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

১৭

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

১৮

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

১৯

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

২০