সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে ফ্যাসিস্ট মাথাচাড়া দিতে পারে: তারেক রহমান - সমকন্ঠ
রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩০ জুলাই ২০২৫, ১১:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে ফ্যাসিস্ট মাথাচাড়া দিতে পারে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকারের যে কোনো ভুল সিদ্ধান্ত ফ্যাসিস্ট শক্তিকে মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ করে দিতে পারে।

বুধবার (৩০ জুলাই) ঢাকার আশুলিয়ায় ‘নারকীয় আশুলিয়া স্মরণে’ শীর্ষক এক ভার্চুয়াল সমাবেশে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, আশুলিয়ার মতো নৃশংস হত্যাকাণ্ডের দায় সরকারের নীতিনির্ধারকদেরই নিতে হবে। তাদের একের পর এক ভুল সিদ্ধান্ত দেশে ফ্যাসিবাদের পুনর্জন্ম ঘটাচ্ছে।

তিনি বলেন, জুলাই মাসের ওই গণঅভ্যুত্থানে সবচেয়ে বেশি প্রাণ হারান শ্রমিকরা। বিশেষ করে সাভার-আশুলিয়া অঞ্চলে পরিকল্পিতভাবে শ্রমিকদের ওপর গণহত্যা চালানো হয়। শুধু হত্যা নয়, লাশগুলো পুড়িয়ে ফেলা হয়েছিল। লাশের সঙ্গে এমন বর্বরতা, নির্মমতা কারবালার ঘটনাকেও হার মানিয়েছে।

তারেক রহমান আরও বলেন, ৫ আগস্ট যখন ফ্যাসিস্টদের পালানোর দিন ছিল, তখন আশুলিয়ায় চলছিল গণহত্যা।

আন্দোলনে শ্রমজীবী মানুষের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, গত বছরের জুলাইয়ের সেই আন্দোলনে শ্রমিকদের সরাসরি কোনো স্বার্থ জড়িত ছিল না। তারা সরকারি চাকরি বা অন্য কোনো সুবিধার প্রত্যাশা করেননি। তাহলে কেন রাস্তায় নেমেছিলেন? কারণ স্পষ্ট যদি রাষ্ট্রক্ষমতায় ফ্যাসিস্ট থাকে, তাহলে কোনো নাগরিকের গণতান্ত্রিক অধিকার থাকবে না, কোনো ন্যায্য দাবিও আদায় হবে না। এই উপলব্ধি থেকেই শ্রমজীবী মানুষ রাস্তায় নেমেছিল।

সমাবেশে তিনি আশুলিয়ার ‘জুলাই শহীদদের’ স্মরণে একটি বিশেষ স্মৃতিস্তম্ভ নির্মাণের প্রতিশ্রুতি দেন, যাতে তারা শহীদদের স্মরণে সম্মান প্রদর্শন করতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

ইরানের সঙ্গে বর্ডার বন্ধ করছে ইরাক

১০

ইসরায়েল অধিকৃত সিরিয়ায় নেতানিয়াহু, প্রতিবাদ সৌদি আরবের

১১

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

১২

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

১৩

ইরান-মার্কিন আলোচনা পুনরায় শুরু করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান

১৪

কুমারখালীতে সারের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও!

১৬

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

১৭

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

১৮

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

১৯

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

২০