‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় “শান্তি ও সম্প্রীতি সর্বত্র প্রসারে সাংবাদিকদের ভূমিকা” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে কুষ্টিয়ার একটি রেস্তোরাঁয় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ আয়োজিত এ সভায় বক্তারা বলেন, দেশে শান্তি ও সম্প্রীতি ছড়িয়ে দিতে সবার সম্মিলিত উদ্যোগ ও প্রচেষ্টা প্রয়োজন। এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীরা গুরুত্বপূর্ণ অংশীদার এবং ইতিবাচক পরিবর্তন আনতে তাদের ভূমিকা অপরিহার্য।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ কুষ্টিয়ার সমন্বয়কারী শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় অংশ নেন দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টার মিজানুর রহমান লাকী, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এএম জুবায়েদ রিপন, বাংলাভিশনের জেলা প্রতিনিধি হাসান আলী, দৈনিক কুষ্টিয়ার কাগজের সম্পাদক নূর আলম দুলাল, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান, এটিএন বাংলার জেলা প্রতিনিধি খন্দকার তুহিন আহমেদ, দৈনিক আমার বার্তার জেলা প্রতিনিধি এনামুল হক, ডেইলিসানের জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজা, এনটিভির স্টাফ রিপোর্টার সাবিনা ইয়াসমিন শ্যামলী, ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার আনিস মন্ডল, নিউজ২৪ টিভির জেলা প্রতিনিধি মাহাতাব উদ্দিন লালন, সিনিয়র সাংবাদিক শোহাব উদ্দীন আহম্মেদ, দৈনিক বাংলাদেশ বার্তার সাংবাদিক নূর মোহাম্মদ রবিউল, বার্তা২৪-এর জেলা প্রতিনিধি এসএম জামাল, বিজয় টিভির কুষ্টিয়া সদর প্রতিনিধি নাব্বির আল নাফিজ, সাংবাদিক রাজু আহমেদ, এখন টিভির জেলা প্রতিনিধি মেজবা উদ্দিন পলাশ, একাত্তর টিভির চিত্র সাংবাদিক কোহিনূর ইসলাম ও সাংবাদিক কুদরত উল্লাহ প্রমুখ সহ অন্যান্যরা। সভায় অংশ নেওয়া গণমাধ্যমকর্মীরা সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এ বিষয়ে আরও নিবিড়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সভায় অংশ নেন জেলায় কর্মরত শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক ও টেলিভিশনের ২১ জন সাংবাদিক।
মন্তব্য করুন