সমাবেশে বক্তব্য দেয়ার সময় স্টোক করে মারা গেছেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম। - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ ডেস্ক নিউজ :
১৯ জানুয়ারী ২০২৬, ৬:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সমাবেশে বক্তব্য দেয়ার সময় স্টোক করে মারা গেছেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম।

কু‌ষ্টিয়া-৩(সদর) আসনে জামায়াত ইসলামের সংসদ সদস‌্য(এম‌পি) প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ চলাকালে অসুস্থ হ‌য়ে প‌ড়েন জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম। তাৎক্ষণিকভাবে উপস্থিত নেতাকর্মীরা তাকে উদ্ধার করে নিকটস্থ ডা: মান্নান হার্ট এন্ড জেনা‌রেল হস‌পিটা‌লে নি‌য়ে গে‌লে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা ক‌রেন। আজ সোমবার বি‌কেল চারটার দি‌কে এই ঘটনা ঘ‌টে। হস‌পিটা‌লের চি‌কিৎসক ডা: আব্দুল মো‌মিন মৃত‌্যুর বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন। মাওলানা আবুল হা‌শেম পোড়াদহ ডি‌গ্রি ক‌লে‌জে শিক্ষক ছি‌লেন।

তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসে‌ছে। পরে বিক্ষোভ সমাবেশটি স্থগিত ঘোষণা করা হয়।

কু‌ষ্টিয়া শহর জামায়া‌তের আমীর এনামুল হক ব‌লেন, আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে বিকেল সা‌ড়ে ৩টার দি‌কে পৌরসভা চত্বর থেকে সদর উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি শহরের এনএস রোড প্রদক্ষিণ ক‌রে একতারা মোড় এলাকায় গিয়ে শেষ হয়। সেখা‌নে জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম বক্তৃতা দিচ্ছিলেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি অসুস্থবোধ করেন। এ সময় তা‌কে নিকট¯’ এক‌টি হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন। তি‌নি হার্ট অ‌্যাটাক ক‌রেছি‌লেন বলে জানান জামায়া‌তের এই নেতা।
ডা: মান্নান হার্ট এন্ড জেনা‌রেল হস‌পিটা‌লের চি‌কিৎসক ডা: আব্দুল মো‌মেন ব‌লেন, হস‌পিটা‌লে আসার আগেই আমীর সা‌হে‌বের মৃত‌্যু হ‌য়ে‌ছে। সুতরাং মৃত‌্যুর কারণ‌টি এখ‌নি নি‌শ্চিত ক‌রে বল‌তে পার‌ছি না।

এ ঘটনায় কুষ্টিয়া জেলাজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে গভীর শোক ও সমবেদনা বিরাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১০

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১১

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১২

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৩

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৪

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৫

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৬

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৮

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৯

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

২০