সংসদে গিয়ে আগামীতে পিআর ব্যবস্থা চালু করুন- জয়নুল আবদিন - সমকন্ঠ
শনিবার , ১৩ জুন ২০২৬
সমকন্ঠ
২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংসদে গিয়ে আগামীতে পিআর ব্যবস্থা চালু করুন- জয়নুল আবদিন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, ড. মুহাম্মদ ইউনূসের ঘোষণা করা নির্বাচনের রোডম্যাপ বানচালের চেষ্টা করছে পিআরের নামে জামায়াতসহ কয়েকটি দল।

তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণ করে সংসদে গিয়ে আগামীতে পিআর ব্যবস্থা চালু করুন।

সোমবার সন্ধ্যায় উপজেলার ডমুরুয়া ইউপির গাজীরহাট বাজারে বিএনপি ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ শেষে পৃথক সভায় জয়নুল আবদিন ফারুক এমন মন্তব্য করেন।

তিনি বলেন, ১৬ বছর পর যখন হাসিনা পালিয়ে গেল আবার সেই ফ্যাসিস্টের জন্ম নেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা জামায়াত নেতাদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে, এখন তারাই ভারতের এজেন্ট বাস্তবায়নে শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় ঢাকায় মিছিল করছে। এ দেশের মানুষ কোনো পিআর বোঝে না, জনগণ বুক উঁচু করে ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত নির্বাচনে ভোট দেবে।

জয়নুল আবদিন ফারুক বলেন, বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে পিআরের কোনো নিয়ম নেই।

তিনি জামায়াতে ইসলামীর নেতাদের উদ্দেশে বলেন, আপনারা তো আমাদের বন্ধু ছিলেন, বেগম খালেদা জিয়া আপনাদের মন্ত্রী বানিয়েছেন। দেশে এখন নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে; আপনারা নির্বাচনে অংশগ্রহণ করে সংসদে গিয়ে আগামীতে পিআর ব্যবস্থা চালু করুন।

জয়নুল আবদিন ফারুক বলেন, ১৬ বছর যাবত লন্ডন থেকে তারেক রহমান যে দলটিকে টিকিয়ে রেখে এ দেশের মানুষের মধ্যে ঐক্য গড়ে তুলছেন; ঠিক সে সময় জামায়াতসহ কয়েকটি দল পিআরের নামে দেশে নির্বাচনে শঙ্কা তৈরি করছে।

ডমুরুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও যুবদল নেতা সাইফুল ইসলামের সঞ্চালনায় সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, বিএনপি নেতা আমিন উল্ল্যা বিএসসি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল্লাহ আলম মামুন, বিএনপি নেতা মিয়া মোহাম্মদ ইলিয়াছ, ডমুরুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, সেনবাগ পৌরসভা বিএনপির সদস্য সচিব শহীদ উল্লাহ, যুগ্ম আহ্বায়ক আবদুর হান্নান লিটন, ফারুক বাবুলসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

১০

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১১

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৩

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৪

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৫

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

১৬

কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের

১৭

মমতার বাড়িতে সিআইডি অভিযান

১৮

ইরানে মার্কিন হামলা সমাপ্ত: সেন্টকম

১৯

মার্কিন অত্যাধুনিক এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করলো ইরান

২০