শ্রীমঙ্গলে শিয়াল-বানর-কুকুরের কামড়ে একরাতেই আহত ২৩ - সমকন্ঠ
রবিবার , ৪ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
৫ নভেম্বর ২০২৫, ৬:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে শিয়াল-বানর-কুকুরের কামড়ে একরাতেই আহত ২৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শিয়াল, বানর, বিড়াল, কুকুর ও পোকাসহ বিভিন্ন প্রাণির কামড়ে একরাতেই অন্তত ২৩ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৫টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার আশিদ্রোন, কালীঘাট ও আশেপাশের এলাকায় এই ঘটনা ঘটে। আহতের অনেকেই শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জুবায়ের জানান, বিভিন্ন প্রাণির কামড়ে আহত হয়ে এসব এলাকা থেকে গত রাতে মোট ২৩ চিকিৎসা নিতে এসেছিলেন। এদের মধ্যে আশিদ্রোন ইউনিয়নের ১০ জন ও কালীঘাট ইউনিয়নের দুই জনকে শিয়াল কামড় দিয়েছে। এছাড়া ঢাকার আশুলিয়া থেকে আসা এক পর্যটককে বানর কামড় দেয়। পাশাপাশি সাত জনকে বিড়াল, দুই জনকে কুকুর এবং এক জনকে পোকা কামড় দিয়েছে। আহতদের সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে। বর্তমানে তারা বাড়িতে ফিরে গেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত আশিদ্রোন ইউনিয়নের শংকরসেনা, ফটকি ও রামনগর গ্রাম এবং সিন্দুরখান ইউনিয়নের সাইটুলা গ্রামে একটি শিয়াল অস্বাভাবিক আচরণ করে হাঁটতে থাকা লোকজনের ওপর হামলা করে। এ সময় শিয়ালটি দ্রুত ছুটে এসে পথচারীদের পা ও হাঁটুর নিচে কামড় দেয়। কেউ প্রতিরোধের চেষ্টা করলে শিয়ালটির সঙ্গে ধস্তাধস্তিও হয়। পরে শিয়ালটি পালিয়ে যায়।

আহত মামুন বলেন, কাজ শেষে বাড়ি ফিরছিলাম। হঠাৎ একটি শিয়াল আমাকে কামড় দিয়ে বসে। পরে আমি হাসপাতালে চিকিৎসা নিয়েছি।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিনথিয়া তাসমিন বলেন, আমরা সব আহত রোগীদের দ্রুত চিকিৎসা দিয়েছি। পরিস্থিতি আমরা পর্যবেক্ষণে রেখেছি। তবে প্রাণির কামড়ের এসব ঘটনায় স্থানীয়দেরও সতর্ক থাকা প্রয়োজন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

১

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

২

ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে বড় ভাই নিহতের অভিযোগ, তবে পরিবারের দাবি ভিন্ন

৩

মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলার গুজব, আটক ১

৪

বাংলাদেশের সীমান্তের পাশে রাখাইনে জান্তার বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

৫

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

৬

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৭

রাজধানীতে পাঁচ বছরে আড়াই হাজার বেওয়ারিশ মরদেহ দাফন

৮

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

৯

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

১০

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

১১

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

১২

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৩

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

১৪

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

১৫

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

১৬

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

১৭

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১৮

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১৯

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

২০