শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য দিচ্ছেন মাহমুদুর রহমান - সমকন্ঠ
শুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য দিচ্ছেন মাহমুদুর রহমান

জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য দিচ্ছেন সম্পাদক মাহমুদুর রহমান।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১- এ ১৬তম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়।

এর আগে সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রথমদিনের জবানবন্দিতে মাহমুদুর রহমান ২০০৮ সালের নির্বাচন, পিলখানা হত্যাযজ্ঞ, শাপলা চত্বরে গণহত্যা, ’৭১- এর যুদ্ধাপরাধীদের বিচারের নামে প্রহসন, বিতর্কিত তিন নির্বাচন, জুলাই-আগস্টের গণহত্যাসহ নানান প্রেক্ষাপট তুলে ধরেন।

তিনি বলেন, শেখ হাসিনা ফ্যাসিবাদী হয়ে ওঠার নেপথ্যে বড় ভূমিকা রাখে পার্শবর্তী দেশ ভারত।

এছাড়া জাতীয় পার্টি, ১৪ দলের নেতারাসহ বিভিন্ন পেশায় থেকে যারা ফ্যাসিবাদকে সহযোগিতা করেছে তাদের নাম বলেন মাহমুদুর রহমান।

গত ৩ আগস্ট শুরু হয় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ। জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, আহত, চিকিৎসক, সাংবাদিক, পুলিশ ও ম্যাজিস্ট্রেটসহ ৪৬ জন এই মামলায় সাক্ষ্য দিয়েছেন।
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, রাষ্ট্রপক্ষে আর দুইজন সাক্ষ্য দেবেন। এরপর শুরু হবে শেখ হাসিনার বিচারের শেষ ধাপ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

ইরান-মার্কিন আলোচনা পুনরায় শুরু করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান

কুমারখালীতে সারের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও!

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

১০

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

১১

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

১২

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

১৩

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

১৪

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১৫

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১৬

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৮

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৯

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

২০