শিশুদের খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, জামায়াতের ২১ কর্মী-সমর্থক গ্রেপ্তার - সমকন্ঠ
বুধবার , ২১ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
১৭ এপ্রিল ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিশুদের খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, জামায়াতের ২১ কর্মী-সমর্থক গ্রেপ্তার

Screenshot

কুষ্টিয়ার মিরপুরে শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক অভিভাবক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের বুড়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থক বলে জানা গেছে। মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিরপুর উপজেলার বুড়াপাড়া গ্রামে গতকাল বৃহস্পতিবার দুই শিশুর মধ্যে খেলাধুলা নিয়ে মারামারি হয়। এ ঘটনায় এক শিশুর অভিভাবক অপর পক্ষের কাছে বিষয়টি জানতে গেলে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষরা ওই অভিভাবকের ওপর হামলা চালায়। এই ঘটনায় আক্তার হোসেন নামের একজন মাথায় গুরুতর আঘাত পান। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এই ঘটনায় আজ শুক্রবার আক্তার হোসেনের ভাইয়ের ছেলে আসাদ আলী বাদি হয়ে মিরপুর থানায় ৩৬ জনের নাম উল্লেখ করে ও ১০/১২ জনের অজ্ঞাতনামা একটি মামলা করেন। মামলায় ২১ জনকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে।

মিরপুর উপজেলা জামায়াতের আমির খন্দকার রেজাউল করিম আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই পক্ষের মারামারিতে এক পক্ষের মামলা নিয়েই কোনো যাচাই বাছাই ছাড়াই গণহারে যাকে পেয়েছে তাকেই তুলে নিয়ে এসেছে। এর মধ্যে একজন আমাদের রোকন সদস্য হাবিবুর রহমান আছে। বাকিরা আমাদের কর্মী সমর্থক।

তিনি আরও বলেন, আমার সাথে ওসি সাহেবের কথা হয়েছিল। যেহেতু আমাদের লোকজনও আহত হয়েছে, সেহেতু আমরা মামলা করতে চাইলে তিনি বলেছিলেন মামলার কাগজ আনতে। আমরা মামলা করার উদ্দেশ্যে থানায় আসলে তারা আমাদের বসিয়ে রেখে তাদের আটক করে এনেছে। আমি এখনও থানায় বসে আছি মামলার কাগজ নিয়ে।

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, খেলাধুলাকে কেন্দ্র করে বুড়াপাড়া গ্রামে দুইজন বাচ্চা মারামারি করে। পরবর্তীতে বাচ্চার মারামারিকে কেন্দ্র করে বয়স্ক লোকদের মধ্যে ঘটনাটি চলে যায়। এটা নিয়ে গ্রামে দুটি পক্ষ হয়ে যায়। দুটি পক্ষের মধ্যে একজনকে গুরুতর আহত করে। এ ঘটনায় একপক্ষের মামলায় আমরা ২১ জনকে আটক করেছি। যাচাই-বাছাই শেষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, আরেক পক্ষ মামলা নিয়ে আমার সামনে বসে আছেন। আমি মামলার কপি গ্রহণ করছি। তারা ৪১ জনের নাম উল্লেখ করে মামলা জমা দিয়েছেন। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

ওসি বলেন, এখানে মামলা হয়েছে। নিয়ম অনুযায়ী গ্রেপ্তার করা হয়েছে। কে কোন দলের তা আমরা বলতে পারব না। নিয়ম অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

১

সৌদির রাজধানীতে জোড়া বিস্ফোরণের শব্দ

২

গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস

৩

প্যারিসসহ ফ্রান্সের একাধিক শহরে রাত্রিকালীন কারফিউ জারি

৪

ইরান যুদ্ধে ন্যাটো ‘সাহায্য করেনি’: ট্রাম্প

৫

এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন

৬

শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রোঁর

৭

সৌদি আদালতের রায়ের কপির অপেক্ষায় ঢাকা

৮

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক মামলায়

৯

ফ্রান্সে সহিংসতা ঠেকাতে কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিলে চরম বিপাকে রেমিট্যান্স যোদ্ধারা

১১

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

১২

পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মকর্তাদের রদবদল

১৩

অনুমতি না পাওয়ায় স্থগিত আমির হামজার মাহফিল

১৪

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিভিতে মিথ্যা তথ্য, পুতুলের বিরুদ্ধে চার্জশিট

১৫

ইয়েমেন ইস্যুতে ওআইসি প্রস্তাবে সমর্থন নাও দিতে পারে ইরান: আরাগচি

১৬

শান্তি আলোচনার জন্য বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: আরাগচি

১৭

রিসোর্টে অগ্নিকাণ্ড: স্ত্রী-সন্তানসহ পরিবারের ৬ সদস্যকে হারালেন নূর আলম

১৮

সৌদি আরব-ইয়েমেন সংঘাত নিরসনে প্রস্তুত তেহরান: বাঘেই

১৯

সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প

২০