শিগগিরই চীন সফর করতে পারেন ট্রাম্প - সমকন্ঠ
শনিবার , ১৩ জুন ২০২৬
সমকন্ঠ
১৭ সেপ্টেম্বর ২০২৫, ৭:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিগগিরই চীন সফর করতে পারেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অক্টোবরের শেষের দিকে অথবা নভেম্বরের শুরুতে চীন সফর করতে পারেন। সূত্রের বরাত দিয়ে সাউথ চায়না মর্নিং পোস্ট এ খবর জানিয়েছে।
এই সফরে মার্কিন পণ্য কেনার জন্য একটি নতুন চুক্তি হতে পারে বলে সূত্র জানায়। তার মতে, বোয়িং বিমানের নাম (আলোচনার) তালিকায় ‘খুব সম্ভবত’ থাকবে, কারণ ওয়াশিংটন ৫০০টি বিমান কেনার জন্য বেইজিংকে চাপ দিচ্ছে।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুসারে, চীন সরকার সেপ্টেম্বরের গোড়ার দিকে ট্রাম্পকে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণপত্র পাঠিয়েছিল। এটি সাধারণত ইঙ্গিত দেয় যে, প্রস্তুতি ‘চূড়ান্ত পর্যায়ে’ থাকতে পারে।

একটি সূত্র জানিয়েছে, ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বর দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় অ্যাপেক শীর্ষ সম্মেলনের আশেপাশে ট্রাম্পের এই সফর অনুষ্ঠিত হবে বলে মনে করা হচ্ছে।

সূত্র উল্লেখ করেছে, কিছু ছোটখাটো সমস্যা আছে। কিন্তু প্রধান সমস্যাগুলো ইতোমধ্যেই সমাধান হয়ে গেছে।

সূত্রটি আরও জানিয়েছে, বেইজিং সফরের পাশাপাশি ট্রাম্পকে আরেকটি চীনা শহর, সাংহাইতে উচ্চ-গতির রেল ভ্রমণের প্রস্তাবও দেওয়া হয়েছে।

সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, ট্রাম্পের প্রত্যাশিত সফরের পর ২০২৬ সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রে সফর করতে পারেন।

যদি এই সফরটি সম্পন্ন হয়, তাহলে ৮ বছরের মধ্যে এটি হবে কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম চীন সফর। সর্বশেষ এই ধরনের সফর হয়েছিল ২০১৭ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

১০

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১১

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৩

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৪

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৫

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

১৬

কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের

১৭

মমতার বাড়িতে সিআইডি অভিযান

১৮

ইরানে মার্কিন হামলা সমাপ্ত: সেন্টকম

১৯

মার্কিন অত্যাধুনিক এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করলো ইরান

২০