শিক্ষককে মারধর, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৮ অগাস্ট ২০২৫, ৯:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষককে মারধর, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে

সাতক্ষীরায় বিদ্যালয়ে ঢুকে এক সহকারী শিক্ষককে মারধরের পর ‘বাজার ঘোরানোর’ অভিযোগ উঠেছে বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে।

রোববার (১৭ আগস্ট) সকাল মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপি ও ছাত্রদলের স্থানীয় কয়েক নেতাকর্মীর বিরুদ্ধে সাতক্ষীরা থানায় অভিযোগ জানিয়েছেন শফিকুর রহমান নামের ওই শিক্ষক।

তবে এ অভিযোগ ‘সত্য নয়’ বলে দাবি করেছেন বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের দাবি, ‘অনৈতিক কর্মকাণ্ডের’ অভিযোগে স্থানীয় লোকজন ওই শিক্ষককে মারধর করেছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম আজাহারুজ্জামান বলেন, এক ছাত্রীকে আলাদাভাবে বিদ্যালয়ে পড়িয়েছেন- এমন অভিযোগে ওই শিক্ষককে তার অফিসকক্ষে মারধর করেন বিএনপির কয়েক নেতাকর্মী। এরপর ১০ থেকে ১২ জন লোক ওই শিক্ষককে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে মারধর করেন। বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা তাকে মারতে মারতে বাজার ঘুরিয়েছেন। এরপর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তাকে আটকে রাখা হয়। সবশেষ অন্য শিক্ষক-শিক্ষার্থীরা শফিকুর রহমানকে বিদ্যালয়ে নিয়ে আসেন।
শফিকুর রহমান থানায় যে অভিযোগ দিয়েছেন, তাতে সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের সদস্য শহিনুর রহমান, কর্মী মো. কামরুজ্জামান, রবিউল ইসলাম, বল্লী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সেলিম আক্তার, বিএনপি কর্মী আব্দুল গনি, ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রইচ, ইসলাম কবিরাজ ও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামানের নামও রয়েছে।

ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সেলিম আক্তার বলেন, রোববার সকালের দিকে ওই বিদ্যালয়ে এক শিক্ষকের সঙ্গে স্থানীয় কয়েকজনের ধাক্কাধাক্কি হয়। পরে সাতক্ষীরা সদরের নির্বাহী কর্মকর্তা আমাদের কাছ থেকে বিষয়টি জানতে চেয়েছেন।

ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জান বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে আগেও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ছিল। এবারও তার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ আসে। এজন্য সকালে তিনি ও স্থানীয় কয়েকজন বিদ্যালয়ে যান। সেখানে উত্তেজিত জনতা শফিকুর রহমানকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে যান। এ সময় বাধা দিয়েও পরিস্থিতি ঠেকানো যায়নি।

সাতক্ষীরা থানার ওসি শামিনুল হক বলেন, শফিকুর রহমান একটি অভিযোগ দিয়েছেন। সেটি খতিয়ে দেখা হচ্ছে।

মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও সাতক্ষীরা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ বলেন, দুই পক্ষকে ডেকে বিষয়টি শুনেছি। শিক্ষক শফিকুর রহমানকে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আর শিক্ষকের কোনো অপরাধ থাকলে সেটা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০