শতাধিক ব্যাগ রক্ত কুমিল্লা থেকে ঢাকায় পাঠালেন বিএনপি নেতা - সমকন্ঠ
রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৪ জুলাই ২০২৫, ৫:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শতাধিক ব্যাগ রক্ত কুমিল্লা থেকে ঢাকায় পাঠালেন বিএনপি নেতা

রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসার জন্য রক্ত সংগ্রহ করে কুমিল্লা থেকে ঢাকায় পাঠালেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিন ও সাংবাদিক আবুল কাশেম হৃদয়।

সোমবার বিকেলে বিএনপির নেতা হাজী আমিনুর রশিদ ইয়াছিন ও সাংবাদিক আবুল কাশেম হৃদয়ের উদ্যোগে কুমিল্লার সিটি ব্লাড ব্যাংকে রক্ত সংগ্রহ শুরু করা হয়। এসময় আহত শিক্ষার্থীদের রক্ত দেয়ার জন্য কুমিল্লার সর্বস্তরের মানুষ ভিড় করে সিটি ব্লাড ব্যাংকে। রাত ৯টার দিকে রেড ক্রিসেন্টের রক্তবাহী অ‍্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশ্যে রওনা করে।

এর আগে দুপুরে রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ২০ জন নিহত ও শতাধিক আহত হয়। আহতদের চিকিৎসার জন্য প্রচুর রক্তের দরকার।

এ সময় রক্ত দাতাদের রক্ত দিতে স্বেচ্ছাসেবকের কাজ করেন দৈনিক আমার দেশ কুমিল্লা প্রতিনিধি এম হাসান, ইনডিপেনডেন্ট টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি তানভীর দীপু, এখন টিভি কুমিল্লা প্রতিনিধি মাসুদ আলম, খবরের কাগজ কুমিল্লা প্রতিনিধি জহির শান্ত। কুমিল্লার বিভিন্ন শ্রেণি-পেশার ও ছাত্রসমাজ রক্ত দিতে এগিয়ে আসে।

কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয় বলেন, রেড ক্রিসেন্টের তত্ত্বাবধায়নে আইস বেগে ঢাকায় প্রেরণ করা হবে। মাইলস্টোন স্কুলের কচিকাঁচা বাচ্চাদের পুড়ে যাওয়া দেখে আমি স্থির থাকতে পারিনি। এজন্য তাৎক্ষণিক বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিনের সাথে কথা বলে রক্ত সংগ্রহ শুরু করেছি। সন্ধ্যা ৯টার মধ্যে শতাধিক রক্তের ব্যাগ ঢাকায় পৌঁছানো হবে।

রক্ত সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিন বলেন, আমি যখন ছোট বাচ্চাদের ছবি দেখেছি। স্থির থাকতে পারিনি। সবাইকে অনুরোধ করছি। যাদের নেগেটিভ রক্ত আছে। তারা আসুন। আমরা রাতের মধ্যে একশত ব্যাগ রক্ত ঢাকায় পাঠাব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

ইরানের সঙ্গে বর্ডার বন্ধ করছে ইরাক

১০

ইসরায়েল অধিকৃত সিরিয়ায় নেতানিয়াহু, প্রতিবাদ সৌদি আরবের

১১

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

১২

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

১৩

ইরান-মার্কিন আলোচনা পুনরায় শুরু করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান

১৪

কুমারখালীতে সারের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও!

১৬

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

১৭

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

১৮

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

১৯

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

২০