লুটের অস্ত্রের তথ্য দিলেই ৫ লাখ পুরস্কার, গোপন থাকবে তথ্যদাতার পরিচয় - সমকন্ঠ
রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৫ অগাস্ট ২০২৫, ২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লুটের অস্ত্রের তথ্য দিলেই ৫ লাখ পুরস্কার, গোপন থাকবে তথ্যদাতার পরিচয়

গতবছরের জুলাই–আগস্টের অস্থিরতার মধ্যে থানা ও বিভিন্ন স্থান থেকে লুট হওয়া অস্ত্র–গোলাবারুদ উদ্ধারে নগদ পুরস্কার ঘোষণা করেছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, পুলিশের লুট হওয়া অস্ত্র ও গুলির বিষয়ে তথ্য দিলে পুরস্কার দেওয়া হবে। তথ্যদাতাদের পরিচয় গোপন রাখা হবে।

তিনি বলেন, পিস্তল, শটগানের খবর দিলে ৫০ হাজার টাকা, চায়নিজ রাইফেলে এক লাখ, এসএমজির ক্ষেত্রে দেড় লাখ টাকা, এলএমজির জন্য ৫ লাখ টাকা দেওয়া হবে।
আর প্রতিটি গুলির জন্য ৫০০ টাকা করে পুরস্কারের ঘোষণা দিয়েছে সরকার।

উপদেষ্টা জানান, গতবছর ৫ আগস্ট সরকার পতনের পর দেশের বিভিন্ন থানা–ফাঁড়ি ও পুলিশ স্থাপনায় হামলা চালিয়ে আগুন ও লুটপাটের ঘটনা ঘটে; বিপুলসংখ্যক অস্ত্র–গুলি তখন লুট হয়। সর্বশেষ হিসাবে এখনো ১,৩৬৩টি আগ্নেয়াস্ত্র ও ২,৫৭,৭২০ রাউন্ড গোলাবারুদ উদ্ধারের বাইরে রয়েছে। বিভিন্ন জায়গায় এসব অস্ত্র অপরাধকর্মে ব্যবহার হচ্ছে—এমন খবরও পাচ্ছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

নির্বাচনকে ঘিরে শঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, ‘রাজনৈতিক দল ও জনগণ যখন নির্বাচনমুখী হবে, তখন আইনশৃঙ্খলা নিয়ে কোনো সমস্যা থাকবে না। সবার সহযোগিতায় আমরা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারব।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীতে নিয়োগ বাণিজ্য বন্ধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কোথাও অনিয়ম দেখলে জানাবেন। নিয়োগ বাণিজ্য যদি কেউ করে, তাকে আইনের আওতায় আনা হবে।’ তিনি আরও যোগ করেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পর অনেক আত্মীয়–স্বজন গজিয়েছে—এরা কেউ যদি চাঁদাবাজি বা অপরাধে জড়িত থাকে, তথ্য দিন।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা যদি দুর্নীতি করি, লিখে দিন; তবে ভুল তথ্য দিয়ে রিপোর্ট না করার অনুরোধ করছি। নিউজ প্রকাশের পরে যে সম্মানহানি হয়, প্রতিবাদ দিয়ে তা আর উদ্ধার হয় না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

ইরানের সঙ্গে বর্ডার বন্ধ করছে ইরাক

ইসরায়েল অধিকৃত সিরিয়ায় নেতানিয়াহু, প্রতিবাদ সৌদি আরবের

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

১০

ইরান-মার্কিন আলোচনা পুনরায় শুরু করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান

১১

কুমারখালীতে সারের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

১২

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও!

১৩

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

১৪

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

১৫

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

১৬

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

১৭

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

১৮

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

১৯

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

২০