লক্ষ্মীপুরে গ্যারেজে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন, আটক ৩ - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
১৯ নভেম্বর ২০২৫, ৫:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে গ্যারেজে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন, আটক ৩

লক্ষ্মীপুর পৌর শহরের ইটেরপোল এলাকায় গ্যারেজে মেরামতের জন্য রাখা ‘নিপু পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। এর আগে বুধবার ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে দাবি করেছেন বাসমালিক স্বপন। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় গ্যারেজের মালিক দিদারসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ঘটনাটি পরিকল্পিত না-কি অন্য কোনো উদ্দেশ্যে আছে তা খতিয়ে দেখা হচ্ছে।

গাড়ির মালিক মোস্তাফিজুর রহমান স্বপন কান্নাজড়িত কণ্ঠে বলেন, গাড়িটা কয়েক দিন ধরে দিদারের গ্যারেজে মেরামতের কাজ চলছিল। ভোরবেলায় কে বা কারা আগুন লাগিয়ে সবকিছু ছাই করে দিল। যন্ত্রাংশসহ প্রায় ৯৫ শতাংশ মালামাল পুড়ে গেছে। মেরামতের জন্য দেড় লাখ টাকা দিয়েছিলাম।

তিনি আরও বলেন, এই গাড়িটাই ছিল আমার সংসারের একমাত্র অবলম্বন। এটি চালিয়েই পরিবার নিয়ে চলতাম। মুহূর্তে সব স্বপ্ন শেষ হয়ে গেছে। এখন আমি পথে বসার উপক্রম। যারা আমার সর্বনাশ করেছে তাদের শাস্তি ও ক্ষতিপূরণ চাই।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, বাসে আগুন দেওয়ার পেছনে কারা জড়িত এবং ঘটনাটি পরিকল্পিত নাকি অন্য কোনো উদ্দেশ্যে ঘটানো হয়েছে; তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত বাসটি উদ্ধার করে পুলিশ লাইনসে নেওয়া হয়েছে। তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

১

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

২

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

৩

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

৪

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

৫

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

৬

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

৭

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

৮

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

৯

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১০

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১১

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

১২

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

১৩

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

১৪

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

১৫

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

১৬

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

১৭

‘আমাদের দেশ জয়ী হচ্ছে’, শির সঙ্গে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প

১৮

কুষ্টিয়ায় খয়েরপুরে খুনের ঘটনায় ২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের : গ্রেপ্তার ২

১৯

চুকনগর গণহত্যার প্রত্যক্ষদর্শী বীর মুক্তিযোদ্ধা শান্তিলতা মল্লিকের শেষ বিদায়

২০