র‍্যাবের অভিযানে কুষ্টিয়ার হত্যা মামলার আসামী পাবনা থেকে গ্রেফতার - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
মোঃ রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া :
২০ মার্চ ২০২৬, ৩:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

র‍্যাবের অভিযানে কুষ্টিয়ার হত্যা মামলার আসামী পাবনা থেকে গ্রেফতার

Screenshot

কুষ্টিয়ার জুগিয়ায় পার্থ নামের এক যুবককে কুপিয়ে হত্যা মামলার এজাহারনামীয় আসামি
সন্টু ডাকাত (৪৫) নামের একজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

শুক্রবার (২০ মার্চ) দিবাগর রাত আনুমানিক সাড়ে ১২ টার সময় র‍্যাব১২, সিপিসি-১ কুষ্টিয়া এবং সিপিসি-২ পাবনা ক্যাম্পের যৌথ অভিযানে পাবনা জেলার ঈশ্বরদী থানাধীর চড় গড়গড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত সন্টু ডাকাত কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া মাঠপাড়া এলাকার মৃত আতিয়ার বিশ্বাসের ছেলে। সে জুগিয়ার একটি হত্যা মামলার এজাহার নামীয় তিন নাম্বার আসামী।

মামলার এজাহার ও র‍্যাব সুত্রে জানা যায়, গত ০৪ মার্চ সন্ধ্যার দিকে কুষ্টিয়া মডেল থানাধীন জুগিয়া দাখিল মাদ্রাসার পিছনে গ্রেফতারকৃত সন্টু ডাকাত একটি মহিলার সাথে অনৈতিক কার্যকলাপের সময় স্থানীয় লোকজনের কাছে আটক হয়। পরে স্থানীয় যুবক মোঃ সজীব (২১) এবং তার বন্ধু মোঃ আশিক (২১), মোঃ পার্থ (২১), মোঃ মিতুল (২১) সহ স্থানীয়দের মাধ্যমে বিষয়টি মিমাংসা হয়। এঘটনার জের ধরে পর দিন
গত ০৫ মার্চ রাত অনুমান ০৮ টার সময় কুষ্টিয়া মডেল থানাধীন জুগিয়া দাখিল মাদ্রাসার মাঠের ভিতরে বসে মোঃ সজীব (২১) এবং তার বন্ধু মোঃ আশিক (২১), মোঃ পার্থ (২১), মোঃ মিতুল (২১) গণ গল্পগুজব করাকালীন সময়ে সন্টু ডাকাত সহ তার দুই ছেলে একটি দলবদ্ধভাবে ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর অতর্কিতভাবে এলপাতারীভাবে কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায় । পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে তাদের অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এই ঘটনার প্রেক্ষিতে মোঃ রাজিব হোসেন (২৫) বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনের নামে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- কুষ্টিয়া জেলার সদর থানার মামলা নং-১১, তারিখঃ ০৬/০৩/২০২৬খ্রিঃ, ধারা-১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৫০৬(২)/১১৪ পেনাল কোড ১৮৬০। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে
মোঃ পার্থ (২১) মারা যাওয়ায় মামলাটি হত্যা মামলায় রুপান্তরিত হয় এবং ধারা-৩০২ পেনাল কোড ১৮৬০ সংযুক্ত হয়।

 

এরই ধারাবাহিকতায় ২০ মার্চ র‍্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার, পিপিএম এবং সিপিসি-২ পাবনা ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ ওয়াহিদুজ্জামান (এস) বিএন এর নেতৃত্বে একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার ঈশ্বরদী থানাধীর চড় গড়গড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে উপরোক্ত হত্যা মামলার ৩নং এজাহারনামীয় আসামি সন্টু ডাকাত (৪৫) গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য গ্রেফতারকৃত আসামী সন্টু ডাকাতকে কুষ্টিয়া মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে র‍্যাব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১০

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১১

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১২

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৩

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৪

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৫

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৬

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৮

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৯

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

২০